• শিরোনাম

    আট ঘণ্টার ভোট গুনতে সময় লাগলো ৪০ ঘণ্টা

      প্রতিনিধি 13 September 2025 , 4:00:02 প্রিন্ট সংস্করণ

    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    প্রায় ৪০ ঘণ্টা পর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদ (জাকসু) নির্বাচনের ভোট গণনা শেষ হয়েছে। শনিবার (১৩ সেপ্টেম্বর) দুপুর ২টা ২০ মিনিটের দিকে ২১ কেন্দ্রের ভোট গণনা শেষ হয় বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের সদস্য অধ্যাপক লুৎফুল এলাহী।

    এদিকে দুপুরে প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক মনিরুজ্জামান বলেন, ‘সন্ধ্যা ৭টা নাগাদ চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হবে। হাতে ভোট গণনা করায় অনেক সময় লাগছে।’

    বিজ্ঞাপন

    জাকসু নির্বাচন নিয়ে গত তিনদিন নানান নাটকীয় পরিবেশ তৈরি হয়। ওই দিন সকাল থেকে নানান অনিয়মের অভিযোগ ওঠে নির্বাচন নিয়ে। বিকেলে নির্বাচন বয়কট করে ছাত্রদলসহ চারটি প্যানেল। নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড না থাকা ও অনিয়মের অভিযোগ তুলে একজন নির্বাচন কমিশনারসহ বিএনপিপন্থি চার শিক্ষক পদত্যাগ করেন।

    অন্যদিকে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. এ বি এম আজিজুর রহমান জানান, নির্বাচন পরবর্তী পরিস্থিতি নিয়ন্ত্রণ ও ক্যাম্পাসে আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে রোববার সব ধরনের একাডেমিক-প্রশাসনিক কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

    এর আগে বৃহস্পতিবার সকাল ৯টা থেকে জাকসু নির্বাচনে ভোটগ্রহণ শুরু হয়। চলে বিকেল ৫টা পর্যন্ত। ওইদিন ভোট গণনা শুরু হয় রাত সোয়া ১০টায়। জাকসুতে মোট ভোটার ১১ হাজার ৮৯৭।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    6:53 PM বর্ষবরণের অনুষ্ঠান ঘিরে বিশেষ নির্দেশনা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের 6:44 PM রাতের মধ্যে ৭ অঞ্চলে ঝড়ের আশঙ্কা 6:07 PM শেরপুর-৩ ও বগুড়া-৬ উপনির্বাচন: ভোটগ্রহণ শেষ, চলছে গণনা 5:45 PM শিক্ষা-প্রতিষ্ঠান প্রধান নিয়োগ পরীক্ষার রুটিন প্রকাশ 5:20 PM হামের উপসর্গ নিয়ে ২৪ ঘন্টায় ৭ শিশুর মৃত্যু 4:41 PM বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজ নিয়ে তামিমদের নতুন সিদ্ধান্ত 4:20 PM বাংলাদেশি কর্মীদের জন্য শিগগিরই শ্রম বাজার খুলে দিতে একমত মালয়েশিয়া 3:39 PM ‘ফুয়েল পাস’ অ্যাপের পাইলটিং কার্যক্রম শুরু 3:12 PM সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশ রহিতকরণ বিল পাস 2:49 PM ভোজ্যতেল : সরকার নির্ধারিত দামের বেশি নিলে ব্যবস্থা