• সর্বশেষ

    ফরিদপুরে বাস ও ইজিবাইকের ধাক্কা: ২ নারীসহ ৩ যাত্রী নিহত

      প্রতিনিধি 5 December 2025 , 6:03:14 প্রিন্ট সংস্করণ

    ফরিদপুরে বাস ও ইজিবাইকের ধাক্কা: ২ নারীসহ ৩ যাত্রী নিহত। ছবি: সংগৃহীত।
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    ফরিদপুরের ভাঙ্গায় দ্রুতগতির একটি বাসের ধাক্কায় ইজিবাইকে থাকা ৩ যাত্রী নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ২ জন নারী ও একজন পুরুষ। এ ঘটনায় দুই শিশুসহ আরও ৫ জন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে, ভাঙ্গা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে নিহতদের পরিচয় পাওয়া যায়নি।

    বিজ্ঞাপন

    শুক্রবার (৫ ডিসেম্বর) দুপুর ১২টায় ঢাকা-বরিশাল মহাসড়কের কৈডুবি সদরদী এলাকার রেলক্রসিংয়ের কাছে এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজ পরিচালনা করেন।

    হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হেলালউদ্দিন জানান, ভাঙ্গা থেকে মাদারীপুরের টেকেরহাটের উদ্দেশ্যে একটি ইজিবাইক যাচ্ছিল। বিপরীত দিক থেকে আসা টেকেরহাট থেকে ফরিদপুরগামী একটি যাত্রীবাহী বাস কৈডুবি সদরদী এলাকায় ইজিবাইকটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই ইজিবাইকের ৩ যাত্রী মারা যান। তাদের মরদেহ উদ্ধার করা হয়েছে।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    6:53 PM বর্ষবরণের অনুষ্ঠান ঘিরে বিশেষ নির্দেশনা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের 6:44 PM রাতের মধ্যে ৭ অঞ্চলে ঝড়ের আশঙ্কা 6:07 PM শেরপুর-৩ ও বগুড়া-৬ উপনির্বাচন: ভোটগ্রহণ শেষ, চলছে গণনা 5:45 PM শিক্ষা-প্রতিষ্ঠান প্রধান নিয়োগ পরীক্ষার রুটিন প্রকাশ 5:20 PM হামের উপসর্গ নিয়ে ২৪ ঘন্টায় ৭ শিশুর মৃত্যু 4:41 PM বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজ নিয়ে তামিমদের নতুন সিদ্ধান্ত 4:20 PM বাংলাদেশি কর্মীদের জন্য শিগগিরই শ্রম বাজার খুলে দিতে একমত মালয়েশিয়া 3:39 PM ‘ফুয়েল পাস’ অ্যাপের পাইলটিং কার্যক্রম শুরু 3:12 PM সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশ রহিতকরণ বিল পাস 2:49 PM ভোজ্যতেল : সরকার নির্ধারিত দামের বেশি নিলে ব্যবস্থা