• রাজনীতি

    জগন্নাথ হলের ভিপি নির্বাচিত হলেন ছাত্রদলের পল্লব

      প্রতিনিধি 13 September 2025 , 9:35:08 প্রিন্ট সংস্করণ

    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    ঢাকা বিশ্ববিদ্যালয়ের হল সংসদ নির্বাচনে জগন্নাথ হলের ভিপি নির্বাচিত হয়েছেন ছাত্রদল সমর্থিত প্রার্থী পল্লব চন্দ্র বর্মণ। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যাণ ও গবেষণা ইনিস্টিউটের শিক্ষার্থী।

    মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) অনুষ্ঠিত ডাকসু ও হল সংসদ নির্বাচনের ঘোষিত চূড়ান্ত ফলাফলে জগন্নাথ হলের ভিপি নির্বাচিত হন তিনি।

    বিজ্ঞাপন

    এছাড়া জগন্নাথ হলে সাধারণ সম্পাদক (জিএস) পদে রোবটিক্সের সুদীপ্ত প্রমাণিক ও সহ-সাধারণ সম্পাদক (এজিএস) পদে সমাজবিজ্ঞানের দ্বীপজয় সরকার দীপ্ত নির্বাচিত হয়েছেন। তারা উভয়ই স্বতন্ত্র প্রার্থী ছিলেন।

    সম্পাদক পদগুলোর মধ্যে সাহিত্য সম্পাদক হয়েছেন কথক বিশ্বাস জয়, সাংস্কৃতিক সম্পাদক রাতুল দে দীপ্ত, পাঠকক্ষ সম্পাদক চিন্ময় কুমার রায় শুভ ও সমাজসেবা সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন রাম প্রসাদ সাহা।

    এছাড়া অভ্যন্তরীণ ক্রীড়া সম্পাদক পদে অভিজিৎ দত্ত ও বহিরাঙ্গন ক্রীড়া সম্পাদক পদে সঞ্জয় রাজবংশী নির্বাচিত হয়েছেন।

    চার সদস্য পদে নির্বাচিত হয়েছেন নয়ন কুমার দাশ, লিখন রায়, ধ্রুব রায় এবং নিলয় কুমার গুপ্ত।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    9:32 PM ইনকিলাব জিন্দাবাদ কী বাংলা শব্দ? ভাইরাল হলো যা 8:55 PM বর্তমান শিক্ষাব্যবস্থায় বেকারত্ব বাড়ছে: শিক্ষামন্ত্রী 8:51 PM ৬ মাসের মধ্যে মোংলা বন্দরের আমূল পরিবর্তন দেখা যাবে: নৌপরিবহনমন্ত্রী 8:44 PM কাউকে দুর্নীতি করতেও দেওয়া হবে না: শিক্ষা প্রতিমন্ত্রী 8:38 PM বগুড়ায় চাঁদাবাজির মামলায় এনসিপি নেতা কারাগারে 8:32 PM হ্যাঁ-এর জন্য শপথের প্রয়োজন নেই, অটোমেটিক কার্যকর হবে: পানিসম্পদমন্ত্রী 8:26 PM কোথায় হারিয়ে যাচ্ছে ভাষা 8:13 PM বাংলাকে যদি ধারণ করতে হয়, ইনকিলাব জিন্দাবাদ চলবে না: বিদ্যুৎমন্ত্রী 8:07 PM ১০ থেকে ১২ মার্চের মধ্যে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন: স্বরাষ্ট্রমন্ত্রী 7:02 PM প্রধানমন্ত্রী কার্যালয়ের পুরোনো কর্মচারীদের কাছে ডেকে কথা বললেন তারেক রহমান