• খেলা

    বিপিএল নিলাম: প্রথম পর্ব শেষে কার পকেটে কত টাকা?

      প্রতিনিধি 30 November 2025 , 10:41:26 প্রিন্ট সংস্করণ

    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    আগামী ২৬ ডিসেম্বর মাঠে গড়াবে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দ্বাদশ আসর। তার আগে আজ রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে চলছে জমজমাট খেলোয়াড় নিলাম। দেশি তারকাদের দলে ভেড়াতে ফ্র্যাঞ্চাইজিগুলোর কাড়াকাড়ির প্রথম পর্ব শেষ হয়েছে। এই ধাপ শেষে দলগুলোর অবশিষ্ট বাজেটের একটি চিত্র পাওয়া গেছে।

    নিলামের প্রথম অংশে স্থানীয় ক্রিকেটারদের ‘ডি’ ক্যাটাগরি ছাড়া বাকি সব ক্যাটাগরিরডাক শেষ হয়েছে। তারকা ক্রিকেটারদের দলে ভেড়াতে গিয়ে বেশ খরচ করতে হয়েছে রংপুর রাইডার্স ও চট্টগ্রাম রয়্যালসকে। অন্যদিকে, বেশ হিসাব কষে এগিয়েছে নোয়াখালী ও সিলেট, তাদের হাতে এখনো বড় অঙ্কের বাজেট বাকি রয়েছে।

    বিজ্ঞাপন

    প্রথম পর্ব শেষে দলগুলোর অবশিষ্ট টাকার পরিমাণ:

    সিলেট টাইটান্স: ২ কোটি ৪০ লাখ টাকা
    নোয়াখালী এক্সপ্রেস: ২ কোটি ৪০ লাখ টাকা
    রাজশাহী ওয়ারিয়র্স: ১ কোটি ৬৩ লাখ টাকা
    ঢাকা ক্যাপিটালস: ১ কোটি ৬২ লাখ টাকা
    চট্টগ্রাম রয়্যালস: ১ কোটি ৩৫ লাখ টাকা
    রংপুর রাইডার্স: ১ কোটি ৮ লাখ টাকা

    এবারের নিলামে চূড়ান্ত তালিকায় মোট ৪১৫ জন ক্রিকেটারের নাম রয়েছে। এর মধ্যে স্থানীয় ১৫৮ জন এবং বিদেশি ২৫৭ জন। সব মিলিয়ে দলগুলো তাদের স্কোয়াড পূর্ণ করতে অন্তত ৮৪ জন ক্রিকেটারকে বেছে নেবে। দেশি ক্রিকেটারদের পর্ব শেষে এখন বিদেশি এবং বাকি ক্যাটাগরির ক্রিকেটারদের জন্য লড়াই করবে ফ্র্যাঞ্চাইজিগুলো।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    7:34 PM গণভোটের ফলাফল: প্রায় ১১ লাখ ভোট কমিয়ে সংশোধনী গেজেট 6:24 PM আবারও বাড়ল বিশ্ববাজারে স্বর্ণের দাম 5:59 PM জাতীয় ভোটার দিবসের সকল কর্মসূচি স্থগিত: ইসি 5:56 PM অনুষ্ঠানে গিয়েও বাংলা একাডেমি পুরস্কার পেলেন না মোহন রায়হান 5:52 PM সাহাবুদ্দিনকে অপসারণ করে নতুন রাষ্ট্রপতি নিয়োগে আইনি নোটিশ 5:45 PM একুশে বইমেলার উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান 4:34 PM মন্ত্রিসভার বৈঠকে ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ মওকুফের সিদ্ধান্ত 4:05 PM পোশাক শিল্পের সমস্যা ও সমাধানে বিজিএমইএ’র সুপারিশ চাইলেন অর্থমন্ত্রী 3:52 PM মা হওয়ার সাড়ে তিন মাস পর জনসমক্ষে ক্যাটরিনা! 2:39 PM বিপিএলে ভারতীয় ক্রিকেটারদের খেলা নিয়ে মুখ খুললেন রুবাবা