• বাণিজ্য

    স্বর্ণের দাম ভরিতে ২ হাজার ৪০৩ টাকা বৃদ্ধি

      প্রতিনিধি 30 November 2025 , 4:49:29 প্রিন্ট সংস্করণ

    ছবি: সংগৃহীত।
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    দেশের বাজারে আবারও স্বর্ণের মূল্য সমন্বয় করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। শনিবার (২৯ নভেম্বর) রাতে প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ভরিতে ২ হাজার ৪০৩ টাকা বৃদ্ধি করা হয়েছে। যা রোববার থেকে নতুনভাবে ২ লাখ ১০ হাজার ৫৭০ টাকা হবে।

    অপরদিকে, সনাতন পদ্ধতির এক ভরি স্বর্ণ ১ লাখ ৪৩ হাজার ৩২৭ টাকায় কেনা যাবে। স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের দাম বাড়ায় এই নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে বলে জানিয়েছে বাজুস। রোববার (৩০ নভেম্বর) থেকে সব ব্যবসায়ী এই নতুন মূল্য অনুযায়ী স্বর্ণ বিক্রি করবেন।

    বিজ্ঞাপন

    নতুন দাম অনুযায়ী-২২ ক্যারেট প্রতি ভরি ২,১০,৫৭০ টাকা, ২১ ক্যারেট প্রতি ভরি ২,০১,০০৬ টাকা, ১৮ ক্যারেট প্রতি ভরি ১,৭২,২৮৯ টাকা, সনাতন পদ্ধতি প্রতি ভরি ১,৪৩,৩২৭ টাকা। এ ছাড়া স্বর্ণ কেনার সময় সরকারের নির্ধারিত ৫% ভ্যাট এবং বাজুসের নির্ধারিত ন্যূনতম ৬% মজুরি যুক্ত হবে। গহনার নকশা ও মান অনুযায়ী মজুরি ভিন্ন হতে পারে বলেও উল্লেখ করা হয়েছে।

    এর আগে ২০ নভেম্বর বাজুস স্বর্ণের দাম কমিয়েছিল। তখন ২২ ক্যারেটের ভরি মূল্য কমে দাঁড়িয়েছিল ২ লাখ ৮ হাজার ১৬৭ টাকা। ২০২৪ সালে এখন পর্যন্ত মোট ৮১ বার স্বর্ণের দাম সমন্বয় হয়েছে-এর মধ্যে ৫৫ বার বেড়েছে, আর ২৬ বার কমেছে। গত বছর সমন্বয় হয়েছিল ৬২ বার।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    12:40 PM কারাগার থেকে মুক্তি পেলেন বাউল শিল্পী আবুল সরকার 12:18 PM ভাঙ্গায় বাস-পিকআপের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ৩৫ 12:01 PM যুক্তরাষ্ট্রের ইরানি বন্দর অবরোধের ঘোষণায় বাড়ল তেলের দাম 11:47 AM প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন টেলিনর গ্রুপের প্রেসিডেন্ট 11:23 AM সিকেডি হাসপাতালে চাঁদাবাজির মামলায় প্রধান অভিযুক্ত মঈনসহ গ্রেপ্তার ৭ 6:25 PM ১৩৩ অধ্যাদেশ নিয়ে সংসদে বিতর্ক, আইনে রূপ নিচ্ছে ১১৭ 5:39 PM সংবাদমাধ্যমে আসছেন সাকিব, আনছেন নিজস্ব নিউজ প্ল্যাটফর্ম 5:04 PM ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে ১০ শিশুর মৃত্যু 4:56 PM শপথ নিলেন নবনির্বাচিত দুই সংসদ সদস্য 4:17 PM যত দ্রুত সম্ভব খুলছে মালয়েশিয়ার শ্রম বাজার: মাহদী আমিন