• খেলা

    এশিয়া কাপ: হংকংয়ের বিপক্ষে টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ

      প্রতিনিধি 11 September 2025 , 8:27:40 প্রিন্ট সংস্করণ

    - বাংলাদেশ ক্রিকেট টিম। ছবি: সংগৃহীত।
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    এশিয়া কাপে বাংলাদেশের মাঠের লড়াই শুরু হয়েছে। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) আবুধাবির শেখ জায়েদ আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে হংকংয়ের বিপক্ষে খেলতে নামে বাংলাদেশ। টসে ভাগ্য এসেছে টাইগারদের পক্ষে। বাংলাদেশ অধিনায়ক লিটন দাস টস জিতে আগে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন।

    বিজ্ঞাপন

    নিজেদের প্রথম ম্যাচের প্রতিপক্ষ হংকং হলেও বেশ গুরুত্ব দিচ্ছে বাংলাদেশ। টি-টোয়েন্টিতে এখন পর্যন্ত একবারই মুখোমুখি হয়েছে বাংলাদেশ- হংকং ক্রিকেট দল। এর আগে ২০১৪ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপে চট্টগ্রামে অনুষ্ঠিত ম্যাচে হংকংয়ের কাছে ২ উইকেটে হেরেছিল বাংলাদেশ। তবে এশিয়া কাপে হংকংয়ের বিপক্ষে ফেভারিট হিসেবে খেলতে নামবে টাইগাররা।

    বাংলাদেশের একাদশ: তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, লিটন দাস (অধিনায়ক এবং উইকেটরক্ষক), তাওহীদ হৃদয়, জাকের আলী অনিক, রিশাদ হোসেন, তানজিম হাসান সাকিব, শামীম হোসেন পাটোয়ারী, শেখ মেহেদী হাসান, তাসকিন আহমেদ ও মুস্তাফিজুর রহমান।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    7:35 PM প্রধানমন্ত্রী তারেক রহমানের হস্তক্ষেপে, অপহরণের ১ ঘণ্টার মধ্যে স্কুলছাত্র উদ্ধার 7:23 PM এলপি গ্যাসের দাম নির্ধারণ, ১২ কেজি সিলিন্ডার ১৩৪১ টাকা 7:22 PM রাষ্ট্রপতিকে নিয়ে ফেসবুক পোস্টে জামায়াত আমীরের মন্তব্য 7:18 PM এনসিপি’র জরুরি সংবাদ সম্মেলন 7:08 PM সোহরাওয়ার্দী উদ্যানে-ঢাবি শিক্ষার্থীকে মারধর, ৪ পুলিশ সদস্য ক্লোজড 6:35 PM প্রধানমন্ত্রীর সভাপতিত্বে-ফ্যামিলি কার্ড বিষয়ক সভা, ১০ মার্চ উদ্বোধন 5:23 PM দুদকের ২৭ কর্মকর্তা-কর্মচারী পদে রদবদল 5:15 PM চট্টগ্রামে হালিশহরে গ্যাস বিস্ফোরণে মৃতের সংখ্যা বেড়ে ৩ 5:08 PM রোজার জন্য বিশেষ মিষ্টি আয়োজন: খেজুর ও বাদামের বরফি 4:10 PM পুলিশের নতুন আইজিপি মো. আলী হোসেন ফকির