• খেলা

    প্রথমবার নারী বিশ্বকাপে একমাত্র বাংলাদেশি আম্পায়ার জেসি

      প্রতিনিধি 11 September 2025 , 5:21:54 প্রিন্ট সংস্করণ

    - আম্পায়ার সাথিরা জাকির জেসি। ছবি: সংগৃহীত।
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    আসন্ন নারী বিশ্বকাপের ইতিহাসে এবারই প্রথম ম্যাচ অফিসিয়ালদের সবাই নারী। ইতোমধ্যে ম্যাচ অফিসিয়ালদের তালিকা প্রকাশ করেছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। ম্যাচ অফিসিয়ালদের মধ্যে তালিকায় আছেন ১৪ জন আম্পায়ার। তাদের মধ্যে একমাত্র বাংলাদেশি আম্পায়ার হিসেবে আছেন সাথিরা জাকির জেসি।

    বিজ্ঞাপন

    আইসিসির এক বিবৃতিতে চেয়ারম্যান জয় শাহ এ প্রসঙ্গে বলেন, ‘এটি নারী ক্রিকেটের যাত্রায় একটি মাইলফলকের মুহূর্ত, যা আমরা বিশ্বাস করি খেলার প্রতিটি ক্ষেত্রে আরও বহু দৃষ্টান্ত স্থাপন করবে। নারী ম্যাচ অফিশিয়ালসদের অন্তর্ভুক্তি কেবল একটি মাইলফলক নয়, বরং ক্রিকেটে লিঙ্গসমতার প্রতি আইসিসির অবিচল অঙ্গীকারের প্রতিফলন।’

    ম্যাচ অফিসিয়ালস প্যানেল: আম্পায়ার-সাথিরা জাকির জেসি, বৃন্দা রাঠি, ক্যানদেস লা বোর্দে, গায়ত্রী ভেনুগোপালান, নারায়ণ জননী, নিমালি পেরেরা, জ্যাকুলিন উইলিয়ামস, কিম কটন, সারাহ ড্যামনেভানা, সুই রেডফার্ন, কেরিন ক্লাস্তে, এলোইস শেরিদান, ক্লেয়ার পোসাক এবং লরেন অ্যাগেনবাগ। এ ছাড়াও ম্যাচ রেফারি হিসেবে আছেন ৪ জন-ট্রুডি অ্যান্ডারসন, শান্দ্রে ফ্রিৎজ, মিচেল পেরেইরা এবং জিএস লক্ষ্মী।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    7:35 PM প্রধানমন্ত্রী তারেক রহমানের হস্তক্ষেপে, অপহরণের ১ ঘণ্টার মধ্যে স্কুলছাত্র উদ্ধার 7:23 PM এলপি গ্যাসের দাম নির্ধারণ, ১২ কেজি সিলিন্ডার ১৩৪১ টাকা 7:22 PM রাষ্ট্রপতিকে নিয়ে ফেসবুক পোস্টে জামায়াত আমীরের মন্তব্য 7:18 PM এনসিপি’র জরুরি সংবাদ সম্মেলন 7:08 PM সোহরাওয়ার্দী উদ্যানে-ঢাবি শিক্ষার্থীকে মারধর, ৪ পুলিশ সদস্য ক্লোজড 6:35 PM প্রধানমন্ত্রীর সভাপতিত্বে-ফ্যামিলি কার্ড বিষয়ক সভা, ১০ মার্চ উদ্বোধন 5:23 PM দুদকের ২৭ কর্মকর্তা-কর্মচারী পদে রদবদল 5:15 PM চট্টগ্রামে হালিশহরে গ্যাস বিস্ফোরণে মৃতের সংখ্যা বেড়ে ৩ 5:08 PM রোজার জন্য বিশেষ মিষ্টি আয়োজন: খেজুর ও বাদামের বরফি 4:10 PM পুলিশের নতুন আইজিপি মো. আলী হোসেন ফকির