• খেলা

    সাত বছর আগে করা বিখ্যাত গোলের পুনরাবৃত্তি

      প্রতিনিধি 24 November 2025 , 12:00:46 প্রিন্ট সংস্করণ

    ছবি: সংগৃহীত
    ছবি: সংগৃহীত
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    সৌদি প্রো লিগে দুর্দান্ত ফর্ম ধরে রাখল আল নাসর। ঘরের মাঠে আল খালিজের বিপক্ষে ৪-১ গোলের বড় জয়ে মাঠ ছাড়ে ক্রিস্টিয়ানো রোনালদোর দল। ম্যাচে চমক দেখিয়েছেন নিজেও একটি মার্ভেলাস বাইসাইকেল কিকে নাম লিখিয়েছেন স্কোরশিটে।

    রোববার অনুষ্ঠিত এ ম্যাচে শেষ মুহূর্তে যোগ করা সময়ে দর্শকদের দাঁড় করিয়ে দেওয়া সেই গোলটি করেন পর্তুগিজ সুপারস্টার। তার বাইসাইকেল শটটি অনেকের মনে করিয়ে দেয় জুভেন্টাসের জার্সিতে সাত বছর আগে করা তার বিখ্যাত সেই গোলের কথা।

    বিজ্ঞাপন

    রোনালদোর আগে আল নাসরের পক্ষে গোল উৎসব শুরু করেন জোয়াও ফেলিক্স। এরপর ওয়েসলি ও সাদিও মানেও যোগ দেন তালিকায়। শেষদিকে রোনালদোর চোখধাঁধানো গোলটি জয়ের ব্যবধান আরও বড় করে দেয়।

    এ জয়ের ফলে ব্যক্তিগত অর্জনেও নতুন মাইলফলকের দিকে আরও এক ধাপ এগোলেন রোনালদো। ক্যারিয়ারে তার গোলসংখ্যা এখন দাঁড়িয়েছে ৯৫৪টিতে। চলতি মৌসুমে লিগে ৯ ম্যাচে ১০ গোল করেছেন তিনি। সর্বোচ্চ গোলদাতার তালিকায় তিনি আছেন দ্বিতীয় স্থানে এক ধাপ ওপরে তারই সতীর্থ জোয়াও ফেলিক্স।

    লিগ টেবিলে আল নাসর এগিয়ে যাচ্ছে দুর্দান্ত ধারাবাহিকতায়। ৯ ম্যাচে সর্বোচ্চ ২৭ পয়েন্ট নিয়ে তারা শীর্ষে। আর সমান ম্যাচে ২৩ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে আল হিলাল।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    6:17 PM দায়িত্ব গ্রহণের পরপরই মশক নিধন কার্যক্রম পরিদর্শনে ডিএনসিসি প্রশাসক 6:05 PM ফোন করে জামায়াত আমীরের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান 5:57 PM প্রধানমন্ত্রীর ‘গ্রিন সিটি-ক্লিন সিটি’ বাস্তবায়নে সর্বোচ্চ পেশাদারিত্বের নির্দেশনা ডিএসসিসি প্রশাসকের 5:46 PM শিক্ষা ক্যাডারে যোগ দেননি ২২ কর্মকর্তা, ৩২৬ জনকে নিয়োগ 5:42 PM জয়নুল আবদিন ফারুকের স্ত্রী কানিজ ফাতেমা মারা গেছেন 5:31 PM বাংলাদেশে আরও বেশি হারে চীনা বিনিয়োগের আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর 4:48 PM কোনো কর্মকর্তার সঙ্গে কথা না বলেই, আহসান এইচ মনসুরের অফিস ত্যাগ 4:36 PM নির্বাচনী অনুদান ফেরত দিচ্ছেন, ঢাকা-৯ আসনে স্বতন্ত্র প্রার্থী তাসনিম জারা 4:25 PM বাংলাদেশ-মালয়েশিয়া মন্ত্রী পর্যায়ে ভার্চুয়াল দ্বিপাক্ষিক বৈঠক 4:24 PM নতুন আইজিপিকে র‍্যাংক ব্যাজ পরিয়ে দিলেন প্রধানমন্ত্রী