• অপরাধ

    ডাকসু নেত্রী রাফিয়ার বাড়িতে ককটেল নিক্ষেপ, গ্রেফতার ৪

      প্রতিনিধি 22 November 2025 , 2:33:07 প্রিন্ট সংস্করণ

    ছবি : সংগৃহীত
    ছবি : সংগৃহীত
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) নেত্রী উম্মে উসওয়াতুন রাফিয়ার ময়মনসিংহের বাড়িতে ককটেল নিক্ষেপ ও অগ্নি সংযোগে জড়িত ৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ। গত বুধবার রাত তিনটার দিকে ডাকসু সদস্য উম্মা উসওয়াতুন রাফিয়ার ময়মনসিংহ নগরের ঢোলাদিয়া এলাকার বাসায় ককটেল নিক্ষেপের ঘটনা ঘটে।

    গ্রেফতার আসামিরা হলেন- নগরীর কেওয়াটখালীর মৃত আব্দুল জলিলের ছেলে মো. মাসুদ রানা (৪৫), আকুয়া বোর্ডঘর এলাকার আব্দুল জব্বারের ছেলে আরিফ (৩০), শফিউদ্দিন মিন্টুর ছেলে বিপুল (২১) ও আকুয়া ওয়ালেছ গেইট এলাকার আ. সালামের ছেলে মো. রাজন (১৯)।

    বিজ্ঞাপন

    অতিরিক্ত পুলিশ সুপার আবদুল্লাহ আল মামুন জানান, বৃহস্পতিবার ভোররাতে ডাকসু নেত্রী রাফিয়ার ময়মনসিংহের ঢোলাদিয়ায় বাসার সামনের গেইটে দুষ্কৃতিকারীরা অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণ ঘটায়। ঘটনার পরপরই জেলা গোয়েন্দা (ডিবি) ও কোতোয়ালি মডেল থানা পুলিশ যৌথ অভিযানে ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট ৪ জনকে গ্রেফতার করে।

    এছাড়াও, ঘটনায় জড়িত অন্যান্য অজ্ঞাত দুষ্কৃতিকারীদের ব্যাপারে গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে এবং গ্রেফতারের অভিযান চলমান আছে। বিস্ফোরক দ্রব্যাদি আইনে কোতোয়ালি মডেল থানায় অজ্ঞাতনামা দুষ্কৃতিকারীদের বিরুদ্ধে একটি মামলা হয়েছে।

    এর আগে, ককটেল ছোড়ার ঘটনায় বৃহস্পতিবার বিকেলে রাফিয়ার ভাই খন্দকার জুলকারনাইন কোতোয়ালি মডেল থানায় লিখিত অভিযোগ দেন। পরে সেটি মামলা হিসেবে রেকর্ড করা হয়।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    3:10 PM খামেনির মৃত্যুর প্রতিবাদে পাকিস্তানে মার্কিন কনস্যুলেটে ঢোকার চেষ্টা, সংঘর্ষে নিহত ৯ 2:22 PM প্রবাসী শ্রমিকদের সঙ্গে বিমানবন্দরে মন্ত্রী-এমপিরা 2:09 PM ৬৪ জেলা থেকে কনস্টেবল নিয়োগ দিচ্ছে বাংলাদেশ পুলিশ 2:02 PM সাহরিতে পেঁপে দিয়ে গরুর মাংস রান্নার রেসিপি 1:50 PM ইরানে হামলায় সৌদি আরবও জড়িত: ওয়াশিংটন পোস্ট 1:38 PM হাসপাতালে ভর্তি অর্থমন্ত্রী 1:30 PM আরও ৫ আসনে ভোটে কারচুপির অভিযোগে মামলা 1:25 PM মার্চ মাসের জন্য অপরিবর্তিত জ্বালানি তেলের দাম 1:13 PM দুবাই যেতে পারলেন না নুসরাত ফারিয়া, ফিরছেন ঢাকায় 1:02 PM শ্রীলঙ্কার প্রধান কোচের পদ ছাড়ার ঘোষণা জয়াসুরিয়ার