• বিনোদন

    বড় দায়িত্ব কাঁধে নিলেন সালমান খান

      প্রতিনিধি 22 November 2025 , 1:05:27 প্রিন্ট সংস্করণ

    ছবি: সংগৃহীত
    ছবি: সংগৃহীত
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    জীবনের ঝুঁকি মাথায় নিয়েই বড় দায়িত্ব কাঁধে তুলে নিলেন বলিউডের ভাইজানখ্যাত অভিনেতা সালমান খান। যদিও তার তার মাথায় ঝুলছে মৃত্যুর খাঁড়া। এসব সামলে আর কোন দায়িত্ব নিলেন ভাইজান?

    সালমান খানের ‘দাবাং’ , ‘দাবাং ২’, ও ‘দাবাং ৩’- তিনটি সিনেমাই বক্স অফিসে আলোড়ন সৃষ্টি করেছিল। এর মধ্যেই প্রথম ‘দাবাং’ সিনেমার পরিচালক অভিনব কাশ্যপের সঙ্গে সম্পর্ক খারাপ হয় ভাইজানের। তাকে ‘অপরাধী’ বলেও আক্রমণ করেন পরিচালক। তাই ‘দাবাং ৪’ পরিচালনা কে করবেন, সেই প্রশ্ন উঠছে বারবার।

    বিজ্ঞাপন

    গণমাধ্যম সূত্রে জানা গেছে, ‘দাবাং ৪’ সিনেমার শুটিং শুরু হবে আগামী বছর। আবারও দেখা যাবে চুলবুল পান্ডের ভূমিকায় সালমানকেই। এর পাশাপাশি সেই সিনেমার পরিচালনাও নাকি তিনি নিজেই করবেন। তবে এখনো সালমান ও তার সহযোগী দলের তরফ থেকে কোনো বিবৃতি পাওয়া যায়নি।

    এর আগে ২০১০ সালে প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল ‘দাবাং’। সেটি ছিল অভিনেত্রী সোনাক্ষী সিনহার অভিষেক সিনেমা। বক্স অফিসে আলোড়ন ফেলেছিল ‘দাবাং’। পরের দুটি সিনেমা যথাক্রমে পরিচালনা করেছিলেন আরবাজ খান ও প্রভু দেবা।

    ভাইজানের বিরুদ্ধে অভিনব কাশ্যপ নানা অভিযোগ এনেছিলেন। এমনকি আরবাজ খানের সঙ্গে সালমানের ঝগড়া হতো বলেও দাবি করে অভিনব বলেছিলেন, আমার সামনে একবার আরবাজ খান ও সালমান খুব ঝগড়া করেছিল। সালমান বাসন ছুড়তে শুরু করেছিল। আমি খুব ভয় পেয়েছিলাম। এমন একদিন আসবে যেদিন সালমানকে তার সামনে হাঁটু মুড়ে ভিক্ষা চাইতে হবে বলেও দাবি করেন অভিনব কাশ্যপ।

    উল্লেখ্য, সালমান খান বর্তমানে ‘বিগ বস ১৯’ সঞ্চালনা করছেন। সেরে এলেন ‘দ্য ব্যাং টুর’।

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    7:53 PM বইমেলায় যাচ্ছেন না-৩৫০ প্রকাশক, চুড়ান্ত সিদ্ধান্ত আগামীকাল 7:41 PM ইউনূস সেন্টারে ফিরলেন সাবেক প্রধান উপদেষ্টা 7:33 PM সেনাবাহিনীর শীর্ষ পদে রদবদল 7:31 PM রমাদানে রায়পুর উপজেলা ছাত্রদলের ন্যায্যমূল্যে সবজি বিক্রি 7:16 PM ফ্যাসিস্ট সরকারের দায়ের করা ১০০৬টি মামলা প্রত্যাহারে অনুমোদন: স্বরাষ্ট্রমন্ত্রী 7:02 PM পদত্যাগপত্র জমা দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য 6:46 PM এশিয়া কাপ রাইজিং স্টার্সের ফাইনালে রানার-আপ বাংলাদেশ 6:11 PM কেউ অপরাধ করলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে: আইজিপি 5:40 PM তেজগাঁও কলেজের ছাত্র ইকরাম হত্যায় ২ বন্ধুর মৃত্যুদণ্ড 5:38 PM থার্ড টার্মিনাল চালুর নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী: আফরোজা খানম