• চাকরি

    সহযোগী অধ্যাপক হিসেবে পদোন্নতি পেলেন ৫৯৩ চিকিৎসক

      প্রতিনিধি 20 November 2025 , 6:05:08 প্রিন্ট সংস্করণ

    সহযোগী অধ্যাপক হিসেবে পদোন্নতি পেলেন ৫৯৩ চিকিৎসক। ছবি: সংগৃহীত।
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    সহযোগী অধ্যাপক হিসেবে (সুপারনিউমারারি) পদোন্নতি পেয়েছেন দেশের বিভিন্ন স্বাস্থ্যপ্রতিষ্ঠানে কর্মরত ৫৯৩ চিকিৎসক। ১৭ নভেম্বর স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের এক প্রজ্ঞাপনে বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারে কর্মরত এই চিকিৎসকদের পদোন্নতির কথা জানানো হয়। প্রজ্ঞাপনে পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাদের ২৪ নভেম্বরের মধ্যে যোগদানপত্র স্বাস্থ্য সেবা বিভাগের পার-১ শাখায় প্রেরণের জন্য বলা হয়েছে।

    প্রজ্ঞাপনে বলা হয়েছে, ‘স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের অধীন স্বাস্থ্য সেবা বিভাগের বিভাগীয় পদোন্নতি কমিটির সুপারিশের ভিত্তিতে বিসিএস স্বাস্থ্য ক্যাডারে কর্মরত বর্ণিত কর্মকর্তাদের জাতীয় বেতন স্কেল-২০১৫-এর ষষ্ঠ গ্রেডে টাকা ৩৫,৫০০-৬৭,০১০/- বেতনক্রমে সহযোগী অধ্যাপক (সুপারনিউমারারি) পদে পদোন্নতি প্রদান করা হলো।

    বিজ্ঞাপন

    পুনরাদেশ না দেয়া পর্যন্ত পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তারা তাদের পদোন্নতির অব্যবহিত পূর্বের পদ ও কর্মস্থলে (ইনসিটু) কর্মরত থাকবেন। এ ছাড়াও পদোন্নতিপ্রাপ্ত চিকিৎসকদের সুপারনিউমারারি পদের ক্ষেত্রে প্রযোজ্য বিধিবিধান যথাযথভাবে অনুসরণ করতে হবে। একই সঙ্গে পদোন্নতিপ্রাপ্ত (ইনসিটু) চিকিৎসকদের পদোন্নতিপ্রাপ্ত পদে পরবর্তী পদায়ন না করা পর্যন্ত বদলি/পদায়ন বা কর্মস্থল পরিবর্তন করতে পারবেন না।

    কোন বিভাগে কতজন চিকিৎসক পদোন্নতি পেলেন: স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, পদোন্নতি পাওয়া চিকিৎসকদের মধ্যে অ্যানাটমি বিভাগের ৭ জন, এন্ডোক্রাইনোলজি বিভাগের ৩০ জন, কার্ডিওলজি বিভাগের ১৫৭ জন, ক্লিনিক্যাল প্যাথলজি বিভাগের ৬ জন, পেডিয়াট্রিকস বিভাগের ২৭৯ জন, রেডিওলজি অ্যান্ড ইমেজিংয়ের ৬৫ জন, ল্যাবরেটরি মেডিসিনের ১২ জন, বায়োকেমিস্ট্রির ৩১ জন ও মেডিকেল অনকোলজি বিভাগের ৬ জন চিকিৎসক রয়েছেন।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    8:15 PM বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ঘোষণা 8:06 PM জরুরি ভিত্তিতে পুলিশের ২ হাজার ৭০১ কনস্টেবল নিয়োগের নির্দেশ 7:58 PM ১২ মার্চ সংসদের প্রথম অধিবেশনের ডাক রাষ্ট্রপতির 7:49 PM সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্বে চাঁদপুরের ৫ কৃতি সন্তান 6:26 PM যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর সহকারি একান্ত সচিব হলেন ইব্রাহিম খলিল 5:26 PM ইউএই ও বাংলাদেশের যৌথ উদ্যোগে কোটি ডলার বিনিয়োগের চুক্তি 4:53 PM ঢাকা দক্ষিণে মেয়র পদে লড়বেন ইশরাক 4:41 PM খেলাপি ঋণ নবায়নে বিশেষ ছাড় দিল কেন্দ্রীয় ব্যাংক 4:24 PM বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ২০২৫ পেলেন ৯ জন 4:05 PM রমজানে কম দামে পণ্য বিক্রির ঘোষণা ব্যবসায়ীদের