• বাণিজ্য

    পুঁজিবাজার: দুই কার্যদিবসেই সূচক বেড়েছে

      প্রতিনিধি 18 November 2025 , 4:54:34 প্রিন্ট সংস্করণ

    পুঁজিবাজার: দুই কার্যদিবসেই সূচক বেড়েছে। ছবি: সংগৃহীত।
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    দেশের পুঁজিবাজারে সপ্তাহের প্রথম ও দ্বিতীয় কার্যদিবস (রোববার ও সোমবার) সূচকে ঊর্ধ্বমুখিতা দেখা গেছে। প্রথম কার্যদিবসে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সার্বিক সূচক ডিএসইএক্স বেড়েছে-দশমিক ৬৩ শতাংশ। আর দ্বিতীয় কার্যদিবসে-সূচক দশমিক ৯০ শতাংশ বেড়েছে।

    বাজার পর্যালোচনায় দেখা যায়, সোমবার লেনদেনের শুরু থেকেই ঊর্ধ্বমুখী ছিল সূচক। দিন শেষে ডিএসইর সার্বিক সূচক ডিএসইএক্স ৪২ দশমিক ৮০ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৭৭৫ পয়েন্টে দাঁড়িয়েছে, আগের কার্যদিবসে যা ছিল ৪ হাজার ৭৩২ পয়েন্ট। নির্বাচিত কোম্পানির সূচক ডিএস-৩০ দিনের ব্যবধানে ৯ দশমিক ৩৭ পয়েন্ট বেড়ে ১ হাজার ৮৭০ পয়েন্টে দাঁড়িয়েছে, আগের কার্যদিবসে যা ছিল ১ হাজার ৮৬১ পয়েন্ট।

    বিজ্ঞাপন

    সূচকের উত্থানে সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস, আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক, ন্যাশনাল ব্যাংক, জিপিএইচ ইস্পাত ও ব্রিটিশ আমেরিকান টোব্যাকোর শেয়ার। এদিন ৩৪৮ কোটি ৫ লাখ টাকার সিকিউরিটিজ হাতবদল হয়েছে, আগের কার্যদিবসে যা ছিল ২৯৮ কোটি ১১ লাখ টাকা।

    খাতভিত্তিক লেনদেন চিত্রে দেখা যায়, ডিএসইর মোট লেনদেনের ১৪ দশমিক ৫ শতাংশ দখলে নিয়ে শীর্ষে অবস্থান করছে ওষুধ ও রসায়ন খাত। ১২ দশমিক ৫ শতাংশ দখলে নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে প্রকৌশল খাত। ব্যাংক খাত ৯ দশমিক ৯ শতাংশ লেনদেন নিয়ে তালিকার তৃতীয় অবস্থানে ছিল।

    দেশের অপর পুঁজিবাজার-চিটাগং স্টক এক্সচেঞ্জের (সিএসই) নির্বাচিত কোম্পানির সূচক সিএসসিএক্স সোমবার ১৮ পয়েন্ট বেড়ে ৯৭ হাজার ২৮৭ পয়েন্টে দাঁড়িয়েছে। সিএসইর সব শেয়ারের সূচক সিএএসপিআই এদিন ৪১ দশমিক ৭০ পয়েন্ট বেড়ে ১৩ হাজার ৩৬৯ পয়েন্টে দাঁড়িয়েছে।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    9:48 PM ২৬ ফেব্রুয়ারি একুশে পদক ও বইমেলা উদ্বোধন এবং বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার প্রদান করবেন প্রধানমন্ত্রী 9:32 PM ঈদযাত্রায় অনলাইনে ট্রেনের টিকিট ৩ মার্চ থেকে 9:26 PM ইংরেজি নিয়ে মেসির আক্ষেপ 9:03 PM পিলখানা হত্যাকাণ্ড সার্বভৌমত্বকে নস্যাৎ করার অপপ্রয়াস: প্রধানমন্ত্রী 8:56 PM ব্যাংকিং খাত নিয়ে কী পরিকল্পনা, জানালেন নতুন গভর্নর 8:50 PM গভর্নর পদে পরিবর্তন নিয়ে যা বললেন অর্থমন্ত্রী 8:32 PM রাষ্ট্রপতিকে অভিশংসন করে গ্রেপ্তারের দাবি নাহিদ ইসলামের 6:17 PM দায়িত্ব গ্রহণের পরপরই মশক নিধন কার্যক্রম পরিদর্শনে ডিএনসিসি প্রশাসক 6:05 PM ফোন করে জামায়াত আমীরের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান 5:57 PM প্রধানমন্ত্রীর ‘গ্রিন সিটি-ক্লিন সিটি’ বাস্তবায়নে সর্বোচ্চ পেশাদারিত্বের নির্দেশনা ডিএসসিসি প্রশাসকের