• রাজনীতি

    সংলাপ থেকে ইসলামী ঐক্যজোটের একাংশকে বের করলো ইসি

      প্রতিনিধি 16 November 2025 , 4:40:45 প্রিন্ট সংস্করণ

    ছবি: সংগৃহীত
    ছবি: সংগৃহীত
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে সংলাপ থেকে বের করে দেওয়া হয়েছে ধর্মভিত্তিক দল ইসলামী ঐক্যজোটের একটি প্রতিনিধিদলকে। প্রতিনিধিদরটির নেতৃত্বে ছিলেন মুফতি আবুল হাসানাত আমিনী। মূলত একই দলের অপর অংশের আপত্তিতে তাদের চলে যেতে বলেন নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ।

    রোববার (১৬ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে আগারগাঁওয়ে নির্বাচন কমিশনের সম্মেলন কক্ষে রাজনৈতিক দলগুলোর সঙ্গে নির্বাচন কমিশনের সংলাপের শুরুতে এ ঘটনা ঘটে।

    ইসি সূত্র জানায়, একই দলের অপর অংশের আপত্তির কারণে তাদের চলে যেতে বলা হয়। এ সময় প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনসহ শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

    বিজ্ঞাপন

    সংলাপ শুরু হওয়ার কয়েক মিনিট আগে ইসলামী ঐক্যজোটের একাংশের মহাসচিব মুফতি সাখাওয়াত হোসেন রাজি ও তার নেতৃত্বাধীন প্রতিনিধিদল সভা কক্ষে প্রবেশ করেন। তারা আগেই আসন গ্রহণ করা মুফতি আবুল হাসানাত আমিনীর নেতৃত্বাধীন অংশকে লক্ষ্য করে তাদের ‘ফ্যাসিবাদের দোসর’ আখ্যায়িত করেন।

    মুফতি সাখাওয়াত হোসেন রাজি বলেন, তারা বিগত ফ্যাসিবাদের সহযোগী ছিল। ২০২৪ সালেরসহ প্রতিটি একতরফা নির্বাচনে অংশগ্রহণ করে আওয়ামী লীগকে বৈধতা দিয়েছে। তারা এখানে থাকলে আমরা থাকবো না।

    নির্বাচন কমিশন সচিব আখতার আহমেদ উভয় পক্ষের প্রতিনিধিদের আমন্ত্রণপত্র দেখার অনুরোধ করেন। সাখাওয়াত হোসেন রাজি তার দলীয় আমন্ত্রণপত্র দেখান, তবে হাসনাত আমিনীর নেতৃত্বাধীন দল হার্ডকপি দেখাতে ব্যর্থ হয়।

    ইসি সিনিয়র সচিব আখতার আহমেদ হার্ডকপি না থাকায় তাদের চলে যেতে নির্দেশ দেন। এরপর আসনে বসেন সাখাওয়াত হোসেন রাজির নেতৃত্বাধীন প্রতিনিধিদল।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    7:35 PM প্রধানমন্ত্রী তারেক রহমানের হস্তক্ষেপে, অপহরণের ১ ঘণ্টার মধ্যে স্কুলছাত্র উদ্ধার 7:23 PM এলপি গ্যাসের দাম নির্ধারণ, ১২ কেজি সিলিন্ডার ১৩৪১ টাকা 7:22 PM রাষ্ট্রপতিকে নিয়ে ফেসবুক পোস্টে জামায়াত আমীরের মন্তব্য 7:18 PM এনসিপি’র জরুরি সংবাদ সম্মেলন 7:08 PM সোহরাওয়ার্দী উদ্যানে-ঢাবি শিক্ষার্থীকে মারধর, ৪ পুলিশ সদস্য ক্লোজড 6:35 PM প্রধানমন্ত্রীর সভাপতিত্বে-ফ্যামিলি কার্ড বিষয়ক সভা, ১০ মার্চ উদ্বোধন 5:23 PM দুদকের ২৭ কর্মকর্তা-কর্মচারী পদে রদবদল 5:15 PM চট্টগ্রামে হালিশহরে গ্যাস বিস্ফোরণে মৃতের সংখ্যা বেড়ে ৩ 5:08 PM রোজার জন্য বিশেষ মিষ্টি আয়োজন: খেজুর ও বাদামের বরফি 4:10 PM পুলিশের নতুন আইজিপি মো. আলী হোসেন ফকির