• বিনোদন

    হাসপাতালে ভর্তি গোবিন্দ

      প্রতিনিধি 12 November 2025 , 11:37:18 প্রিন্ট সংস্করণ

    ছবি : সংগৃহীত
    ছবি : সংগৃহীত
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    বলিউডের জনপ্রিয় অভিনেতা গোবিন্দ হাসপাতালে ভর্তি হয়েছেন। এনডিটিভির খবর থেকে জানা যায়, নিজ বাড়িতে হঠাৎ অজ্ঞান হয়ে পড়েন তিনি।

    ৬১ বছর বয়সী অভিনেতার অসুস্থতার খবর জানিয়েছেন তার বন্ধু এবং আইনি উপদেষ্টা ললিত বিন্দাল। হাসপাতালে নিয়ে যাওয়ার আগে টেলিফোনে পরামর্শের ভিত্তিতে অভিনেতাকে ওষুধ দেয়া হয়েছিল।

    মঙ্গলবার (১১ নভেম্বর) রাতে অজ্ঞান হয়ে পড়ার পর অভিনেতা গোবিন্দকে মুম্বাইয়ের জুহু শহরতলির ক্রিটিকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছে।

    বিজ্ঞাপন

    তবে গোবিন্দের অবস্থা সম্পর্কে আর বিস্তারিত কিছু জানা যায়নি। বেশ কয়েকটি পরীক্ষা করা হয়েছে রিপোর্ট পেলে তার শারীরিক অবস্থা সম্পর্কে জানা যাবে।

    জানা যায়, গত বছর অক্টোবরে গোবিন্দ তার লাইসেন্সপ্রাপ্ত রিভলভারটি ভুলভাবে ব্যবহার করার কারণে তার পায়ে গুলি লাগে। হাঁটুর নীচে ক্ষত নিয়ে অভিনেতাকে হাসপাতালে ভর্তি করা হয়। এক ঘন্টাব্যাপী অস্ত্রোপচারের পর গুলিটি বের করা হয়।

    তার ম্যানেজারের মতে, গোবিন্দ তার লাইসেন্সপ্রাপ্ত রিভলভারটি আলমারির ভেতরে রাখছিলেন, যখন তিনি অস্ত্রটি ফেলে দেন এবং সেটি বিস্ফোরিত হয়।

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    3:37 PM বিশ্বকাপের আগে তিন তারকার চোটে অস্বস্তিতে আর্জেন্টিনা 3:09 PM বিচারের নামে মক্কেলের টাকা মেরে দেয়া আইনজীবী চাই না: আইনমন্ত্রী 2:08 PM পোপকে আক্রমণ: হিটলার-মুসোলিনির চেয়েও নিকৃষ্ট ট্রাম্প? 1:38 PM পহেলা বৈশাখ উপলক্ষে মেট্রো চলাচলে নতুন সিদ্ধান্ত 1:23 PM ‘আগামী সপ্তাহ থেকে চিকিৎসা ও ব্যবসায়িক ভিসা সহজ করবে ভারত’ 1:06 PM শাহবাগ নিয়ে স্পিকারের মন্তব্যে হাসনাত আবদুল্লাহর প্রতিক্রিয়া 12:40 PM কারাগার থেকে মুক্তি পেলেন বাউল শিল্পী আবুল সরকার 12:18 PM ভাঙ্গায় বাস-পিকআপের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ৩৫ 12:01 PM যুক্তরাষ্ট্রের ইরানি বন্দর অবরোধের ঘোষণায় বাড়ল তেলের দাম 11:47 AM প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন টেলিনর গ্রুপের প্রেসিডেন্ট