• জাতীয়

    আন্দোলন স্থগিত, মঙ্গলবার শ্রেণিকক্ষে ফিরছেন প্রাথমিক শিক্ষকরা

      প্রতিনিধি 10 November 2025 , 11:54:35 প্রিন্ট সংস্করণ

    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    অর্থ মন্ত্রণালয়ের আশ্বাসে চলমান আন্দোলন স্থগিতের ঘোষণা দিয়েছেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা। তারা জানিয়েছেন, ১১তম গ্রেডে বেতন উন্নীতকরণের বিষয়ে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় লিখিত আশ্বাস দিয়েছে। এর পরিপ্রেক্ষিতে আন্দোলন প্রত্যাহার করে মঙ্গলবার (১১ নভেম্বর) থেকে শ্রেণিকক্ষে ফিরবেন শিক্ষকরা।

    সোমবার (১০ নভেম্বর) অর্থ মন্ত্রণালয়ের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের আন্দোলন স্থগিতের বিষয়টি বলেন প্রাথমিক শিক্ষক ঐক্য পরিষদের মুখপাত্র খায়রুন নাহার লিপি।

    তিনি জানান, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় একটি লিখিত বক্তব্যের মাধ্যমে শিক্ষকদের আশ্বাস দিয়েছে। তাদের বেতন ১১তম গ্রেডে উন্নীত করার বিষয়ে একটি প্রস্তাব এরইমধ্যে পে কমিশনে পাঠানো হয়েছে। কমিশন থেকে চূড়ান্ত সুপারিশ এলে তা অর্থ মন্ত্রণালয়ে পাঠানো হবে।

    বিজ্ঞাপন

    খায়রুন নাহার লিপি বলেন, যেহেতু প্রাথমিক শিক্ষকদের ১১তম গ্রেড বিষয়ে মন্ত্রণালয় একটি প্রেস বিজ্ঞপ্তি দিয়েছে, আমরা এটিকেই প্রজ্ঞাপন হিসেবে ধরে নিচ্ছি। এটি আমাদের প্রাথমিক বিজয়। আমরা মন্ত্রণালয়ের আশ্বাসে আস্থা রেখে সব কর্মসূচি প্রত্যাহার করছি এবং শ্রেণিকক্ষে ফিরে যাচ্ছি।

    এর আগে, গত শনিবার (৮ নভেম্বর) বিকেলে রাজধানীর শাহবাগে ‘কলম বিসর্জন’ কর্মসূচিতে অংশ নিতে গেলে পুলিশের সঙ্গে সংঘর্ষে বহু শিক্ষক আহত হন। পুলিশ সাউন্ড গ্রেনেড, টিয়ারশেল ও রাবার বুলেট ছুড়লে শিক্ষকরা ঢাকা বিশ্ববিদ্যালয় ও শহীদ মিনার এলাকায় আশ্রয় নেন। সেখান থেকেই শুরু হয় টানা অবস্থান ও কর্মবিরতি কর্মসূচি।

    শিক্ষকদের তিন দফা দাবি ছিলো —

    ১. সহকারী শিক্ষকদের দশম গ্রেডে বেতন প্রদান।

    ২. উচ্চতর গ্রেডের জটিলতার স্থায়ী সমাধান।

    ৩. সহকারী শিক্ষক থেকে প্রধান শিক্ষক পদে শতভাগ বিভাগীয় পদোন্নতির নিশ্চয়তা।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    7:35 PM প্রধানমন্ত্রী তারেক রহমানের হস্তক্ষেপে, অপহরণের ১ ঘণ্টার মধ্যে স্কুলছাত্র উদ্ধার 7:23 PM এলপি গ্যাসের দাম নির্ধারণ, ১২ কেজি সিলিন্ডার ১৩৪১ টাকা 7:22 PM রাষ্ট্রপতিকে নিয়ে ফেসবুক পোস্টে জামায়াত আমীরের মন্তব্য 7:18 PM এনসিপি’র জরুরি সংবাদ সম্মেলন 7:08 PM সোহরাওয়ার্দী উদ্যানে-ঢাবি শিক্ষার্থীকে মারধর, ৪ পুলিশ সদস্য ক্লোজড 6:35 PM প্রধানমন্ত্রীর সভাপতিত্বে-ফ্যামিলি কার্ড বিষয়ক সভা, ১০ মার্চ উদ্বোধন 5:23 PM দুদকের ২৭ কর্মকর্তা-কর্মচারী পদে রদবদল 5:15 PM চট্টগ্রামে হালিশহরে গ্যাস বিস্ফোরণে মৃতের সংখ্যা বেড়ে ৩ 5:08 PM রোজার জন্য বিশেষ মিষ্টি আয়োজন: খেজুর ও বাদামের বরফি 4:10 PM পুলিশের নতুন আইজিপি মো. আলী হোসেন ফকির