• রাজনীতি

    মাদারীপুর-১ আসনে কামাল জামান মোল্লার মনোনয়ন স্থগিত

      প্রতিনিধি 4 November 2025 , 5:55:05 প্রিন্ট সংস্করণ

    কামাল জামান মোল্লা। ছবি: সংগৃহীত।
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    মাদারীপুর-১ (শিবচর) আসনে মনোনয়ন স্থগিত করেছে বিএনপি। মঙ্গলবার (৪ নভেম্বর) এক বিবৃতিতে এ তথ্য জানান দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। জানা গেছে, বিএনপির পক্ষ থেকে ওই আসনে কামাল জামান মোল্লাকে সম্ভাব্য প্রার্থী হিসেবে ঘোষণা করার পর, মনোনয়ন বঞ্চিত প্রার্থী সাজ্জাদ হোসেন লাভলু সিদ্দিকীর সমর্থকরা বিক্ষোভ, সড়ক অবরোধ, গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগ করে।

    বিজ্ঞাপন

    বিবৃতিতে তিনি বলেন, সোমবার (৩ নভেম্বর) গুলশানস্থ বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এক সংবাদ সম্মেলনে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় মনোনয়নপ্রাপ্তদের নাম ঘোষণা করেন।

    সংবাদ সম্মেলনে ২৩৭ সংসদীয় আসনের মধ্যে মাদারীপুর-১ (শিবচর) আসনের জন্য মনোনয়নপ্রাপ্ত হিসেবে কামাল জামান মোল্লার নাম ঘোষণা করা হয়েছিল। তবে অনিবার্য কারণে এ আসনের মনোনয়ন ও মনোনয়নপ্রাপ্ত ব্যক্তির নাম স্থগিত রাখা হয়েছে। এর আগে সোমবার (৩ নভেম্বর) বিকেলে মাদারীপুর-১ আসনে বিএনপির প্রার্থী ঘোষণাকে কেন্দ্র করে বিক্ষোভ, সড়ক অবরোধ, গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    5:07 PM ওসমান হাদি হত্যাকাণ্ড: অস্ত্র বিক্রেতা হেলাল ৩ দিনের রিমান্ডে 4:44 PM মার্কিন ঘাঁটিতে হামলা চালাতে চীনের স্যাটেলাইট ব্যবহার করেছিল ইরান 4:22 PM শিশুদের তুলির আঁচড়ে বিশ্ব চিত্রকলা দিবস পালন 4:13 PM ‘সিরিয়াল রেপিস্ট’ রাব্বি গ্রেপ্তার 4:03 PM বিধি লঙ্ঘন করলেই হাজিদের বড় জরিমানা 3:51 PM বিশ্ব অর্থনীতির ক্ষতি হয়েছে: আইএমএফ 3:40 PM আমার কম কাজ করলেও চলে : স্পর্শিয়া 3:24 PM নেইমারের বিশ্বকাপ ভাগ্য নির্ধারণে ব্রাজিল প্রেসিডেন্ট-আনচেলত্তির আলোচনা 2:52 PM যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর চেয়ে চুক্তি শ্রেয় : ট্রাম্প 1:42 PM সরকার ৫ লাখ সরকারি কর্মচারী নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে: প্রধানমন্ত্রী