• সর্বশেষ সংবাদ স্ক্রল

    বনবিভাগের পতাকা লাগিয়ে হরিণ শিকারের চেষ্টা

      প্রতিনিধি 2 November 2025 , 5:14:47 প্রিন্ট সংস্করণ

    হরিণ শিকারের চেষ্টার সময় ৭ শিকারি আটক। ছবি: সংগৃহীত।
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    বনবিভাগের পতাকা লাগিয়ে সুন্দরবনের গহীনে ফাঁদ পেতে হরিণ শিকারের চেষ্টার সময় ৭ শিকারিকে আটক করা হয়েছে। শনিবার (২ নভেম্বর) দিবাগত রাতে সুন্দরবনের শরণখোলা রেঞ্জের কোকিলমনি টহল ফাঁড়ির হোন্দলের পার্শ্ববর্তী বনাঞ্চল থেকে তাদের আটক করা হয়।

    আটক ব্যক্তিরা হলেন-মনোজ পাল, মজিবুর রহমান, আলী হোসেন, মুসাক আলী মোল্লা, মোজাম্মেল শেখ, খান তামিম ও মল্লিক অহিদ। তাদের একজনের বাড়ি বাগেরহাটের মোংলা উপজেলায় আর বাকি ৬ জন রামপাল উপজেলায়। ‘এরা সবাই দুবলার চরে রাস উৎসবে যোগ দিতে চেয়েছিলেন’।

    বিজ্ঞাপন

    বন কর্মকর্তা মো. রেজাউল করিম চৌধুরী জানান, ‘শনিবার দিবাগত রাত ১টার দিকে পরিচালিত অভিযানের ফাঁদ পেতে হরিণ শিকারের চেষ্টাকালে তাদেরকে আটক করা হয়। তারা মানুষের চোখ ফাঁকি দিতে তাদের ট্রলারে বন বিভাগের পতাকা লাগিয়ে রেখেছিল’।

    তিনি বলেন, ‘আটক ব্যক্তিদের নিকট থেকে ১০০ হরিণ শিকারের হাঁটা ফাঁদ, দুটি ট্রলার, একটি বনবিভাগের পতাকা, ২০ মিটার সুইজাল, একটি করাত, ২০টি কন্টেইনার বক্স, হরিণের মাংস রান্না করতে আনা ৪টি ডেসকি, দুটি ককসেট, ৩টি ত্রিপাল ও দুটি ড্রাম জব্দ করা হয়।

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    6:40 PM হামে ২৮ দিনে ১৬৯ শিশুর মৃত্যু 6:29 PM বিএনপির মনোনয়ন ফরম নিলেন সেই ফারজানা সিঁথি 6:13 PM সংরক্ষিত আসনে বিএনপির মনোনয়ন ফরম কিনলেন যেসব তারকা 5:56 PM শান্তি আলোচনায় যেসব প্রস্তাব দিল ইরান 5:35 PM ভ্রমণ ভিসায় কত দিন থাকা যাবে যুক্তরাষ্ট্রে, স্পষ্ট করল দূতাবাস 5:00 PM সারাদেশে চাঁদাবাজদের ‘নিরপেক্ষ তালিকা’ প্রস্তুত করছে র‍্যাব 4:36 PM ইরানের জব্দকৃত সম্পদ ছাড়তে রাজি হয়েছে যুক্তরাষ্ট্র 4:22 PM বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের চিঠি পেয়েছিলেন পূর্ণিমা 4:02 PM সৈয়দপুরে হঠাৎ অসুস্থ ত্রাণমন্ত্রী, এয়ার অ্যাম্বুলেন্সে আনা হচ্ছে ঢাকায় 3:08 PM সাগরে মাছ ধরার ট্রলারে ৫ লাখ পিস ইয়াবা, আটক ৯