• অপরাধ

    ঢাকা এয়ারপোর্টে ৬৩৭৮ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

      প্রতিনিধি 1 November 2025 , 11:44:42 প্রিন্ট সংস্করণ

    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৬৩৭৮ পিস ইয়াবাসহ মোঃ পান্নু হাওলাদার (৩০) নামে একজন মাদক ব্যবসায়ীকে আটক করেছে এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়ন। অভিযুক্ত ব্যক্তি বরগুনা জেলার আমতলী উপজেলার বাসিন্দা।

    গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পান্নুকে ইউএস বাংলা এয়ারলাইন্সের অভ্যন্তরীণ BS 142 ফ্লাইটের মাধ্যমে কক্সবাজার থেকে ঢাকায় আসার পথে আটক করা হয়। আটক করার পর তার পাকস্থলীতে ইয়াবা পরিবহন করা হচ্ছে বলে সন্দেহ হওয়ায় বিমানবন্দর কর্তৃপক্ষ তাকে চিকিৎসকের কাছে নিয়ে যায়।

    বিজ্ঞাপন

    এক্স-রে পরীক্ষায় তার পেটে প্রচুর পরিমাণে গোলাকার বস্তুর সন্ধান মেলে। এরপর তাকে কুর্মিটোলা হাসপাতালে নিয়ে গিয়ে ডাক্তারদের তত্ত্বাবধানে পায়ুপথ দিয়ে প্রাকৃতিক কার্য সম্পাদন করানো হলে ১৩৬ পোটলা ইয়াবা ট্যাবলেট বের করা হয়, যা খুলে মোট ৬৩৭৮ পিস ইয়াবা উদ্ধার হয়।

    এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়নের অপারেশনাল কমান্ডার মোহাম্মদ মোজাম্মেল হক বলেন, “পাকস্থলীতে এত বিপুল পরিমাণ মাদক পরিবহন সত্যিই অবাক করার মতো ঘটনা। আমরা বিমানবন্দর ঘিরে মাদক চোরাচালানসহ যেকোনো অবৈধ কার্যক্রম রোধে সচেষ্ট আছি। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ব্যবহার করে যেকোন অপরাধ প্রতিরোধে আমরা নিয়মিত ভিত্তিতে অভিযান পরিচালনা করছি।”

    মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬(১) এর ১০(গ) ধারায় পান্নুর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে এবং তাকে পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    3:08 PM সাগরে মাছ ধরার ট্রলারে ৫ লাখ পিস ইয়াবা, আটক ৯ 2:45 PM আন্দোলন ও সংগ্রামে যাদের ভূমিকা আছে তাদেরই মনোনয়ন দেবে বিএনপি : রিজভী 1:54 PM জ্বালানিতে অতিরিক্ত ৩৬ হাজার কোটি টাকা ভর্তুকি দিতে হতে পারে: অর্থমন্ত্রী 1:33 PM রাজনীতিতে আসছেন নায়িকা বর্ষা! 1:06 PM পৃথিবীতে ফিরল আর্টেমিস-২ 12:24 PM ২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ ও নিউজিল্যান্ড সিরিজ, টিকিট কাটবেন যেভাবে 12:13 PM হরমুজ প্রণালিতে টোল নেওয়া হবে ইরানি রিয়ালে 11:54 AM এনসিপির নতুন কার্যালয় উদ্বোধন অনুষ্ঠানে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০ 11:39 AM ৭১ সদস্যের প্রতিনিধিদল নিয়ে ইসলামাবাদে ইরান 11:21 AM চাকরির বড় সার্কুলার আসছে, ছয় মাসে ৫ লাখ নিয়োগের প্রস্তুতি