• বাণিজ্য

    বাণিজ্য সহযোগিতায় ‘বিএফটিআই’ এবং আইটিডি’র সমঝোতা চুক্তি

      প্রতিনিধি 31 October 2025 , 7:48:14 প্রিন্ট সংস্করণ

    বাংলাদেশ ফরেন ট্রেড ইনস্টিটিউট এবং থাইল্যান্ডের ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট ফর ট্রেড অ্যান্ড ডেভেলপমেন্ট এর মধ্যে চুক্তি। ছবি: সংগৃহিত।
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    বাংলাদেশ ও থাইল্যান্ডের মধ্যে বাণিজ্য ও উন্নয়ন খাতে পারস্পরিক সহযোগিতা জোরদারের লক্ষ্যে ব্যাংককে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) বাংলাদেশ ফরেন ট্রেড ইনস্টিটিউট (বিএফটিআই) এবং থাইল্যান্ডের ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট ফর ট্রেড অ্যান্ড ডেভেলপমেন্ট (আইটিডি)-এর মধ্যে এ চুক্তি স্বাক্ষরিত হয়।

    বিজ্ঞাপন

    তবে শুক্রবার (৩১ অক্টোবর) ঢাকায় প্রাপ্ত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশের পক্ষে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন-থাইল্যান্ডে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এবং জাতিসংঘ এসকাপে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ফাইয়াজ মুরশিদ কাজী। অপরদিকে, আইটিডি’র পক্ষে স্বাক্ষর করেন প্রতিষ্ঠানটির নির্বাহী পরিচালক সুপাকিত চারন কুল।

    অনুষ্ঠানে উপস্থিত ছিলেন-ঢাকায় থাই দূতাবাসের ডিপুটি চিফ অব মিশন সুপাওয়াদি, বিএফটিআই-এর ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা ড. সাইফ উদ্দিন আহম্মদ (ভার্চুয়ালি), বাংলাদেশ দূতাবাসের ইকনমিক কাউন্সেলর সারোয়ার আহমেদ সালেহীন এবং প্রথম সচিব (রাজনৈতিক) মো. সামাউন খালিদ।

    চুক্তি অনুযায়ী বিএফটিআই ও আইটিডি শিক্ষা, গবেষণা, প্রশিক্ষণ, মানবসম্পদ উন্নয়ন এবং নীতি বিশ্লেষণ খাতে যৌথভাবে কাজ করবে। গবেষণা, সেমিনার, কর্মশালা ও প্রশিক্ষণ কর্মসূচি আয়োজনের পাশাপাশি একাডেমিক ও নীতিগত জ্ঞান তারা একসঙ্গে বিনিময় করবে বলে জানা গেছে।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    7:03 PM চাঁদপুর বারের নির্বাচন থেকে সরে দাঁড়াল জামায়াত সমর্থিত প্যানেল 6:38 PM ৫ জেলা প্রশাসককে প্রত্যাহার করেছে সরকার 6:37 PM স্ত্রীর আত্মহত্যার ঘটনার প্রধান আসামি জাহের আলভী 6:00 PM মসজিদুল আকসায় এশা ও তারাবির নামাজ আদায়ে ইসরায়েলের বাধা 5:49 PM ইরানে হামলা বন্ধ না হলে, বৃহত্তর কর্মসূচি দেবে জামায়াত ইসলামী 5:43 PM মধ্যপ্রাচ্যগামী প্রবাসীদের জন্য হটলাইন চালু 5:30 PM ভারতের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্কের ভিত্তি হবে জনগণ, রাজনৈতিক দল নয়: স্বরাষ্ট্রমন্ত্রী 5:28 PM প্রধান পুঁজিবাজারে সূচকের বড় পতন 5:19 PM ৩টি গন্তব্য বাদে, মধ্যপ্রাচ্যে বাংলাদেশ বিমানের ফ্লাইট চালু 5:13 PM খামেনির মিটিং সন্ধ্যার পরিবর্তে হয় সকালে, এটিও জেনে ফেলে সিআইএ-মোসাদ