• বাণিজ্য

    বৈশ্বিক বাজারে আবার চাঙা হচ্ছে সোনার দাম

      প্রতিনিধি 25 October 2025 , 7:57:57 প্রিন্ট সংস্করণ

    দুবাইয়ের বাজারে একটি সোনার দোকান। ছবি: সংগৃহীত।
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    আবারও ঘুরে দাঁড়াচ্ছে সোনার বৈশ্বিক বাজার। সনাতন ধর্মের দীপাবলি উৎসবের পর সাময়িকভাবে কমে যাওয়া সোনার দাম দুবাইসহ আন্তর্জাতিক বাজারে ধীরে ধীরে চাঙা হচ্ছে। গালফ নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, বুধ ও বৃহস্পতিবার (২২-২৩ অক্টোবর) দুই দিনে প্রায় ৬ শতাংশ দাম কমে গেলেও শুক্রবার (২৪ অক্টোবর) তা শূন্য দশমিক ৩ শতাংশ বেড়েছে।

    বিজ্ঞাপন

    এদিকে, দুবাইয়ের বাজারে ২৪ ক্যারেট সোনার দাম ছিল প্রতি গ্রাম ৪৯৫ দশমিক ৭৫ দিরহাম এবং ২২ ক্যারেটের দাম দাঁড়ায় ৪৫৮ দশমিক ৭৫ দিরহাম। বিক্রেতাদের মতে, সাম্প্রতিক মূল্যহ্রাসের পর নতুন দামের সঙ্গে মানিয়ে নিয়ে, ক্রেতারা ধীরে ধীরে দোকানে ফিরতে শুরু করেছেন।

    অপরদিকে, যুক্তরাষ্ট্র ও চীনের বাণিজ্য আলোচনায় ইতিবাচক ইঙ্গিত আসায় ‘নিরাপদ বিনিয়োগ’ হিসেবে সোনার প্রতি আকর্ষণ কিছুটা কমেছে। তবুও পুরো বছরজুড়ে এখনো প্রায় ৫৫ শতাংশ বেশি দামে লেনদেন হচ্ছে সোনা।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    5:52 PM নেতানিয়াহুর কার্যালয়ে ক্ষেপণাস্ত্র হামলার দাবি 5:39 PM আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে আয়াতুল্লাহ খামেনিকে হত্যা করা হয়েছে: পররাষ্ট্র মন্ত্রণালয় 5:26 PM বিশেষ চাহিদাসম্পন্ন খেলোয়াড়দের জন্য বেতন কাঠামো ও জাতীয় লিগ চালুর উদ্যোগ: ক্রীড়া প্রতিমন্ত্রী 4:55 PM ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা, বিপর্যয়ের শঙ্কা 4:22 PM ইরানে মার্কিন-ইসরায়েলি হামলার প্রতিবাদে ইসলামী আন্দোলনের বিক্ষোভ 4:15 PM পদত্যাগ করেছেন সোনালী ব্যাংকের চেয়ারম্যান মুসলিম চৌধুরী 4:08 PM সারাদেশে ৩০ হাজার খাল চিহ্নিত করতে ৩১ কোটি টাকার প্রকল্প 3:49 PM বিরোধী দল থেকে হবে ডেপুটি স্পিকার: স্বরাষ্ট্রমন্ত্রী 3:26 PM খামেনির মৃত্যুর খবরে পাকিস্তানজুড়ে বিক্ষোভ, নিহতের সংখ্যা বেড়ে ২০ 3:17 PM সংবিধান মেনে সংসদের প্রথম অধিবেশনে রাষ্ট্রপতিই ভাষণ দেবেন: স্বরাষ্ট্রমন্ত্রী