• রাজনীতি

    জাইমা রহমানের জন্মদিনে নতুন বাড়ি পেলেন জুলাই যোদ্ধা শহীদ রনি’র মা

      প্রতিনিধি 25 October 2025 , 5:29:21 প্রিন্ট সংস্করণ

    ব্যারিস্টার জাইমা রহমানের জন্মদিন উপলক্ষে শিবগঞ্জ উপজেলা বিএনপি আয়োজন করে এক ব্যতিক্রমী মানবিক কর্মসূচি
    ব্যারিস্টার জাইমা রহমানের জন্মদিন উপলক্ষে শিবগঞ্জ উপজেলা বিএনপি আয়োজন করে এক ব্যতিক্রমী মানবিক কর্মসূচি
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    মানবতার এমন উজ্জ্বল দৃষ্টান্ত বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে বিরল। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও প্রখ্যাত চিকিৎসক ডা. জুবাইদা রহমানের একমাত্র কন্যা ব্যারিস্টার জাইমা রহমানের জন্মদিন উপলক্ষে শিবগঞ্জ উপজেলা বিএনপি আয়োজন করে এক ব্যতিক্রমী মানবিক কর্মসূচি—ফ্যাসিস্ট হাসিনা পতনের জুলাই আন্দোলনে শহীদ রনির মা সাহেনা বেওয়াকে নতুন বাড়ি উপহার প্রদান।

    বিজ্ঞাপন

    এই মানবিক উদ্যোগের পৃষ্ঠপোষকতা ও সার্বিক তত্ত্বাবধান করেন বগুড়া-২ (শিবগঞ্জ) আসনের বিএনপি মনোনীত ধানের শীষ মার্কার প্রার্থী ও উপজেলা বিএনপির সভাপতি জননেতা মীর শাহে আলম। নিজ হাতে তিনি রনির মায়ের হাতে নতুন ঘরের চাবি তুলে দেন।

    চোখ ভরা অশ্রু আর কৃতজ্ঞতার কণ্ঠে রনির মা বলেন, আমার ছেলেকে হারিয়েছি, কিন্তু আজ মনে হচ্ছে আবার একটা পরিবার পেয়েছি। মীর শাহে আলম সাহেব আমার ছেলের মতোই। এসময় তিনি দেশনেত্রী বেগম খালেদা জিয়া, তারেক রহমান ও তার মেয়ে ব্যারিষ্টার জাইমা রহমানের জন্য দোয়া করেন।


    চাবি হস্তান্তরের সময় উপজেলা, পৌর ও ইউনিয়ন বিএনপিসহ অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    9:48 PM ২৬ ফেব্রুয়ারি একুশে পদক ও বইমেলা উদ্বোধন এবং বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার প্রদান করবেন প্রধানমন্ত্রী 9:32 PM ঈদযাত্রায় অনলাইনে ট্রেনের টিকিট ৩ মার্চ থেকে 9:26 PM ইংরেজি নিয়ে মেসির আক্ষেপ 9:03 PM পিলখানা হত্যাকাণ্ড সার্বভৌমত্বকে নস্যাৎ করার অপপ্রয়াস: প্রধানমন্ত্রী 8:56 PM ব্যাংকিং খাত নিয়ে কী পরিকল্পনা, জানালেন নতুন গভর্নর 8:50 PM গভর্নর পদে পরিবর্তন নিয়ে যা বললেন অর্থমন্ত্রী 8:32 PM রাষ্ট্রপতিকে অভিশংসন করে গ্রেপ্তারের দাবি নাহিদ ইসলামের 6:17 PM দায়িত্ব গ্রহণের পরপরই মশক নিধন কার্যক্রম পরিদর্শনে ডিএনসিসি প্রশাসক 6:05 PM ফোন করে জামায়াত আমীরের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান 5:57 PM প্রধানমন্ত্রীর ‘গ্রিন সিটি-ক্লিন সিটি’ বাস্তবায়নে সর্বোচ্চ পেশাদারিত্বের নির্দেশনা ডিএসসিসি প্রশাসকের