• শিরোনাম

    মার্চ টু যমুনা স্থগিত, আজ অনশনে বসছেন শিক্ষকরা

      প্রতিনিধি 17 October 2025 , 9:31:15 প্রিন্ট সংস্করণ

    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    তিন দফা দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছেন শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের শিক্ষকরা। গতকাল বৃহস্পতিবার (১৬ অক্টোবর) বিকেলে সংগঠনের সদস্য সচিব অধ্যক্ষ দেলোয়ার হোসেন আজিজী ঘোষণা দিয়েছেন, আজকের জন্য ‘মার্চ টু যমুনা’ কর্মসূচি স্থগিত করা হয়েছে। তবে শুক্রবার (১৭ অক্টোবর) দুপুর ২টা থেকে তারা অনশন শুরু করবেন।

    এর আগে একই দিন দুপুরে জানানো হয়েছিল, ‘মার্চ টু যমুনা’ অভিযাত্রা বিকাল ৫টা পর্যন্ত স্থগিত থাকবে। বিকেলেই আনুষ্ঠানিকভাবে পুরো দিনের কর্মসূচি স্থগিত করা হয়।

    বিজ্ঞাপন

    অধ্যক্ষ আজিজী বলেন, আমরা শুক্রবার অনশনে যাচ্ছি। এরপর আমরণ অনশন। তবুও যদি আমাদের দাবি না মানা হয়, তাহলে আমাদের দেহ জীবিত যাবে না—লাশ যাবে। অধিকারের প্রশ্নে কোনো আপোষ নয়।

    তিনি আরও জানান, রোববার থেকে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানে শ্রেণি কার্যক্রম বন্ধ থাকবে।

    আন্দোলনকারী শিক্ষকরা জানিয়েছেন, সরকারের প্রস্তাবিত বাড়িভাড়া ও চিকিৎসা ভাতা বৃদ্ধির হার তাদের কাছে ‘অপর্যাপ্ত ও বাস্তবতা-বিবর্জিত’ মনে হয়েছে। তারা মূল বেতনের ২০ শতাংশ হারে এই ভাতা বৃদ্ধির পাশাপাশি সর্বজনীন বদলি নীতি বাস্তবায়নের দাবি জানিয়েছেন।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    5:52 PM নেতানিয়াহুর কার্যালয়ে ক্ষেপণাস্ত্র হামলার দাবি 5:39 PM আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে আয়াতুল্লাহ খামেনিকে হত্যা করা হয়েছে: পররাষ্ট্র মন্ত্রণালয় 5:26 PM বিশেষ চাহিদাসম্পন্ন খেলোয়াড়দের জন্য বেতন কাঠামো ও জাতীয় লিগ চালুর উদ্যোগ: ক্রীড়া প্রতিমন্ত্রী 4:55 PM ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা, বিপর্যয়ের শঙ্কা 4:22 PM ইরানে মার্কিন-ইসরায়েলি হামলার প্রতিবাদে ইসলামী আন্দোলনের বিক্ষোভ 4:15 PM পদত্যাগ করেছেন সোনালী ব্যাংকের চেয়ারম্যান মুসলিম চৌধুরী 4:08 PM সারাদেশে ৩০ হাজার খাল চিহ্নিত করতে ৩১ কোটি টাকার প্রকল্প 3:49 PM বিরোধী দল থেকে হবে ডেপুটি স্পিকার: স্বরাষ্ট্রমন্ত্রী 3:26 PM খামেনির মৃত্যুর খবরে পাকিস্তানজুড়ে বিক্ষোভ, নিহতের সংখ্যা বেড়ে ২০ 3:17 PM সংবিধান মেনে সংসদের প্রথম অধিবেশনে রাষ্ট্রপতিই ভাষণ দেবেন: স্বরাষ্ট্রমন্ত্রী