• শিরোনাম

    রাকসু নির্বাচন : ভিপি-এজিএস শিবিরের আর আধিপত্য বিরোধী ঐক্যের জিএস

      প্রতিনিধি 17 October 2025 , 9:21:50 প্রিন্ট সংস্করণ

    রাকসু নির্বাচন: ভিপি-এজিএস পদে জয়ী শিবির, জিএসে স্বতন্ত্র
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়েছে। ভিপি ও এজিএস হয়েছেন শিবির সমর্থিত প্যানেল থেকে। এছাড়া আধিপত্য বিরোধী ঐক্য প্যানেল থেকে জিএস নির্বাচিত হয়েছেন।

    ভিপি পদে নির্বাচিত হয়েছেন ছাত্র শিবির সমর্থিত সম্মিলিত শিক্ষার্থী জোটের মোস্তাকুর রহমান জাহিদ, এজিএস এস এম সালমান সাব্বির। জিএস নির্বাচিত হয়েছেন আধিপত্য বিরোধী ঐক্য প্যানেলের সালাউদ্দিন আম্মার।

    গতকাল (বৃহস্পতিবার) নির্বাচনের পর রাত থেকে পর্যায়ক্রমে ১৭ টি হলের ফলাফল ঘোষণা করা হয়।

    বিজ্ঞাপন

    ভিপি পদে মোস্তাকুর রহমান জাহিদ ভোট পেয়েছেন ১২ হাজার ৬৮৭, জিএস পদে সালাউদ্দিন আম্মার পেয়েছেন ১০ হাজার ৫৭০ ভোট, এজিএস পদে এস এম সালমান সাব্বির পেয়েছেন ৬ হাজার ৯৭১ ভোট।

    এর আগে বৃহস্পতিবার সকাল ৯টা থেকে শুরু হয়ে বিকেল ৪টায় শেষ হয় রাকসুর ভোট গ্রহণ। নির্বাচনে মোট ভোটার ছিলেন ২৮ হাজার ৯০৯ জন। এর মধ্যে ভোট দিয়েছেন ২০ হাজার ১৮৭ জন। নির্বাচনে গড়ে ৬৯ দশমিক ৮৩ শতাংশ ভোটার ভোট দিয়েছেন।

    উল্লেখ্য, দীর্ঘ ৩৫ বছর পর অনুষ্ঠিত হয়েছে রাকসু নির্বাচন। এবারের নির্বাচনে মোট ৯০৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে রাকসুতে ২৪৮ জন, সিনেটের ছাত্র প্রতিনিধি পদে ৫৮ জন এবং ১৭টি আবাসিক হল সংসদে ৫৯৭ জন প্রার্থী লড়েছেন।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    6:25 PM ১৩৩ অধ্যাদেশ নিয়ে সংসদে বিতর্ক, আইনে রূপ নিচ্ছে ১১৭ 5:39 PM সংবাদমাধ্যমে আসছেন সাকিব, আনছেন নিজস্ব নিউজ প্ল্যাটফর্ম 5:04 PM ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে ১০ শিশুর মৃত্যু 4:56 PM শপথ নিলেন নবনির্বাচিত দুই সংসদ সদস্য 4:17 PM যত দ্রুত সম্ভব খুলছে মালয়েশিয়ার শ্রম বাজার: মাহদী আমিন 3:58 PM ঘরে বসেই কাঁচা আমের ঝাল আচার বানানোর রেসিপি 3:42 PM নতুন ব্যাংকের লাইসেন্সে ‘না’ বলার সাহস রাখতে হবে : সালেহউদ্দিন আহমেদ 3:29 PM কিংবদন্তি আশা ভোঁসলের জীবনের অজানা গল্প 3:12 PM ঢাকায় গাগারিনের ভাস্কর্য-বিজ্ঞান, বন্ধুত্ব আর মহাকাশ স্বপ্নের নতুন দিগন্ত 2:58 PM হত্যাচেষ্টা মামলায় সাবেক স্পিকার শিরীন শারমিনের জামিন