• জাতীয়

    ডেঙ্গুতে আরো ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৭৫৮

      প্রতিনিধি 15 October 2025 , 6:11:47 প্রিন্ট সংস্করণ

    ডেঙ্গুতে আরো ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৭৫৮
    ডেঙ্গুতে আরো ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৭৫৮
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    গত ২৪ ঘণ্টায় দেশে এডিস মশাজনিত রোগ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরো চারজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে এখন পর্যন্ত ২৪২ জনের মৃত্যু হলো।

    এদিকে ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে ৭৫৮ ডেঙ্গু রোগী। এ নিয়ে চলতি বছরে ৫৭ হাজার ১৫ জন ডেঙ্গু রোগী হাসপাতালে চিকিৎসা নিয়েছে।এদের মধ্যে ৫৪ হাজার ১১৮ জন সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে।

    বিজ্ঞাপন

    বুধবার (১৫ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক নিয়মিত প্রেস বিজ্ঞপ্তি থেকে এসব তথ্য জানা গেছে। এতে মঙ্গলবার (১৩ অক্টোবর) সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার তথ্য জানানো হয়েছে।

    স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরে এখন পর্যন্ত ডেঙ্গুতে মৃত্যু হয়েছে ২৪২ জনের।

    এর মধ্যে গত সেপ্টেম্বর মাসে মৃত্যু হয়েছে ৭৬ জনের। এ ছাড়া জানুয়ারিতে ১০, ফেব্রুয়ারি মাসে তিনজনের মৃত্যু হয়েছে। মার্চ ছিল মৃত্যুহীন। এপ্রিলে ৭, মে মাসে ৩ জনের মৃত্যু হলেও বাড়তে থাকে জুন মাস থেকে।

    জুনে ডেঙ্গুতে ১৯ জনের মৃত্যু হয়। জুলাইয়ে সেই সংখ্যা গিয়ে দাঁড়ায় ৪১ জনে আর আগস্টে মৃত্যু ছিল ৩৯ জনের। আর চলতি অক্টোবরে এখন পর্যন্ত ৪৪ জনের মৃত্যুর তথ্য দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    5:52 PM নেতানিয়াহুর কার্যালয়ে ক্ষেপণাস্ত্র হামলার দাবি 5:39 PM আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে আয়াতুল্লাহ খামেনিকে হত্যা করা হয়েছে: পররাষ্ট্র মন্ত্রণালয় 5:26 PM বিশেষ চাহিদাসম্পন্ন খেলোয়াড়দের জন্য বেতন কাঠামো ও জাতীয় লিগ চালুর উদ্যোগ: ক্রীড়া প্রতিমন্ত্রী 4:55 PM ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা, বিপর্যয়ের শঙ্কা 4:22 PM ইরানে মার্কিন-ইসরায়েলি হামলার প্রতিবাদে ইসলামী আন্দোলনের বিক্ষোভ 4:15 PM পদত্যাগ করেছেন সোনালী ব্যাংকের চেয়ারম্যান মুসলিম চৌধুরী 4:08 PM সারাদেশে ৩০ হাজার খাল চিহ্নিত করতে ৩১ কোটি টাকার প্রকল্প 3:49 PM বিরোধী দল থেকে হবে ডেপুটি স্পিকার: স্বরাষ্ট্রমন্ত্রী 3:26 PM খামেনির মৃত্যুর খবরে পাকিস্তানজুড়ে বিক্ষোভ, নিহতের সংখ্যা বেড়ে ২০ 3:17 PM সংবিধান মেনে সংসদের প্রথম অধিবেশনে রাষ্ট্রপতিই ভাষণ দেবেন: স্বরাষ্ট্রমন্ত্রী