• জাতীয়

    প্রধান উপদেষ্টা ভোটার এলাকা পরিবর্তন করেছেন

      প্রতিনিধি 12 October 2025 , 4:54:40 প্রিন্ট সংস্করণ

    অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। ফাইল ছবি
    অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। ফাইল ছবি
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    বর্তমান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ভোটার এলাকা পরিবর্তন করেছেন। জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালকের অনুমোদনে প্রধান উপদেষ্টার ভোটার এলাকা পরিবর্তন করা হয়।

    আজ রোববার (১২ অক্টোবর) নির্বাচন কমিশন সচিবাললের নিবন্ধন অনুবিভাগ থেকে এ তথ্য জানা গেছে। যদিও এ ভোটার এলাকা পরিবর্তন করা হয়েছে গত ফেব্রুয়ারিতে।

    বিজ্ঞাপন

    এনআইডি ডাটাবেইজ এর তথ্যানুযায়ী, প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস এতদিন ভোটার ছিলেন মিরপুরে গ্রামীণ ব্যাংক কমপ্লেক্স এর ঠিকানায়। তবে বর্তমানে এটি পরিবর্তন করে ঢাকা উত্তর সিটি করপোরেশনের ১৯ নং ওয়ার্ডের আওতাধীন ঢাকা-১৭ আসনের গুলশান-২ এর ঠিকানায় স্থানান্তরিত হয়েছেন।

    এর আগে, গত ২ ফেব্রুয়ারি লিখিতভাবে ঠিকানা পরিবর্তনের জন্য এনআইডিতে আবেদন করেন প্রধান উপদেষ্টা। এরপর এনআইডি মহাপরিচালক এ এস এম হুমায়ুন কবীর গত ১৭ ফেব্রুয়ারি প্রধান উপদেষ্টার আবেদনে অনুমোদন করেন। পরের দিন অর্থাৎ ১৮ ফেব্রুয়ারি প্রধান উপদেষ্টার ভোটার এলাকা পরিবর্তন আবেদন সংশোধন হয়।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    6:53 PM বর্ষবরণের অনুষ্ঠান ঘিরে বিশেষ নির্দেশনা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের 6:44 PM রাতের মধ্যে ৭ অঞ্চলে ঝড়ের আশঙ্কা 6:07 PM শেরপুর-৩ ও বগুড়া-৬ উপনির্বাচন: ভোটগ্রহণ শেষ, চলছে গণনা 5:45 PM শিক্ষা-প্রতিষ্ঠান প্রধান নিয়োগ পরীক্ষার রুটিন প্রকাশ 5:20 PM হামের উপসর্গ নিয়ে ২৪ ঘন্টায় ৭ শিশুর মৃত্যু 4:41 PM বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজ নিয়ে তামিমদের নতুন সিদ্ধান্ত 4:20 PM বাংলাদেশি কর্মীদের জন্য শিগগিরই শ্রম বাজার খুলে দিতে একমত মালয়েশিয়া 3:39 PM ‘ফুয়েল পাস’ অ্যাপের পাইলটিং কার্যক্রম শুরু 3:12 PM সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশ রহিতকরণ বিল পাস 2:49 PM ভোজ্যতেল : সরকার নির্ধারিত দামের বেশি নিলে ব্যবস্থা