• আন্তর্জাতিক

    মিশরে সড়ক দুর্ঘটনায় কাতারের ৩ কূটনীতিক নিহত

      প্রতিনিধি 12 October 2025 , 1:39:32 প্রিন্ট সংস্করণ

    কাতারের পতাকা। ছবি : সংগৃহীত
    কাতারের পতাকা। ছবি : সংগৃহীত
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    মিশরের পর্যটন নগরী শারম আল-শেখের কাছে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় কাতারের তিনজন কূটনীতিক নিহত ও দুজন আহত হয়েছেন।

    বিজ্ঞাপন

    আল-কাহেরা নিউজ জানায়, গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনাটি ঘটে। গাড়িটিতে পাঁচজন কাতারি নাগরিক ও একজন মিশরীয় চালক ছিলেন। দুর্ঘটনায় ঘটনাস্থলেই তিন কূটনীতিক মারা যান। কায়রোয় কাতারি দূতাবাস এক বিবৃতিতে নিহতদের প্রতি গভীর শোক প্রকাশ করেছে। বিবৃতিতে বলা হয়, নিহতদের মরদেহ আজ বিমানে করে দোহায় পাঠানো হবে। আহত দুজন বর্তমানে শারম আল-শেখ আন্তর্জাতিক হাসপাতালে চিকিৎসাধীন।

    দুর্ঘটনার আগে কূটনীতিকরা গাজা যুদ্ধবিরতি ও জিম্মি মুক্তি চুক্তি নিয়ে আলোচনায় অংশ নিয়েছিলেন। কাতার, মিশর ও যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় কয়েক মাস ধরে এই আলোচনা চলছিল।

    এদিকে সোমবার থেকে শারম আল-শেখে শুরু হতে যাচ্ছে আন্তর্জাতিক শান্তি শীর্ষ সম্মেলন, যার সভাপতিত্ব করবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসি। গাজা উপত্যকায় স্থায়ী যুদ্ধবিরতি নিশ্চিত করতে ২০টিরও বেশি দেশের নেতা এতে অংশ নেবেন বলে আশা করা হচ্ছে।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    1:10 PM দৃষ্টান্তমূলক বিচার দাবি জামায়াত আমিরের 1:06 PM পাক-আফগান সংঘর্ষ: উত্তেজনা হ্রাসের আহ্বান গুতেরেসের 1:01 PM গণমাধ্যমের সর্বোচ্চ স্বাধীনতা নিশ্চিত করা হবে: তথ্যমন্ত্রী 7:34 PM গণভোটের ফলাফল: প্রায় ১১ লাখ ভোট কমিয়ে সংশোধনী গেজেট 6:24 PM আবারও বাড়ল বিশ্ববাজারে স্বর্ণের দাম 5:59 PM জাতীয় ভোটার দিবসের সকল কর্মসূচি স্থগিত: ইসি 5:56 PM অনুষ্ঠানে গিয়েও বাংলা একাডেমি পুরস্কার পেলেন না মোহন রায়হান 5:52 PM সাহাবুদ্দিনকে অপসারণ করে নতুন রাষ্ট্রপতি নিয়োগে আইনি নোটিশ 5:45 PM একুশে বইমেলার উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান 4:34 PM মন্ত্রিসভার বৈঠকে ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ মওকুফের সিদ্ধান্ত