• রাজনীতি

    জিয়াউর রহমানের সমাধি জিয়ারত করলেন খালেদা জিয়া

      প্রতিনিধি 8 October 2025 , 11:23:00 প্রিন্ট সংস্করণ

    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের সয়ামধি জিয়ারত করেছেন। স্বামীর সমাধির পাশে গাড়িতে বসে দোয়া করার পর তিনি বাসার উদ্দেশে রওয়ানা দেন।

    বুধবার (৮ অক্টোবর) রাত ১১টার দিকে তিনি চন্দ্রিমা উদ্যানে শহীদ জিয়াউর রহমানের সমাধিস্থলে পৌঁছান বলে জানান বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।

    এর আগে রাতে গুলশানের বাসা থেকে চন্দ্রিমা উদ্যানের উদ্দেশে রওনা দেন তিনি। বিএনপির স্থায়ী কমিটি সদস্য ও চেয়ারপার্সনের ব্যক্তিগত চিকিৎসা অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেনের বরাতে এ তথ্য জানিয়েছিলেন শায়রুল কবির।

    বিজ্ঞাপন

    বিএনপির সিনিয়র একাধিক নেতা জানান, খালেদা জিয়ার মাজার জিয়ারতের ঘটনাটি আচমকাই ঘটেছে। ঠিক কী কারণে তিনি হঠাৎ মাজার জিয়ারতে যাচ্ছেন সেটি তারা বুঝতে পারছেন না।

    একজন কেন্দ্রীয় প্রভাবশালী নেতা জানান, তার স্বামীর মাজার জিয়ারত করছেন—অস্বাভাবিক কিছু না।

    আরেকজনের ভাষ্য, মুক্ত হওয়ার পর তিনি একবার না গেলেও হঠাৎ করে আজ যাওয়ার ঘটনাটি বিস্ময়কর। কেউ কেউ ধারণা করছেন, বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত ইচ্ছা থেকেই হঠাৎ মাজারে আসা।

    বেগম জিয়ার সঙ্গে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. জাহিদ হোসেন রয়েছেন। ধারণা করা হচ্ছে, তিনি সাংবাদিকদের সঙ্গে কথা বলতে পারেন।

    প্রসঙ্গত, ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি কারাগারে যাওয়ার আগে সর্বশেষ খালেদা জিয়া তার স্বামী সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজার জিয়ারত করেন।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    5:52 PM নেতানিয়াহুর কার্যালয়ে ক্ষেপণাস্ত্র হামলার দাবি 5:39 PM আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে আয়াতুল্লাহ খামেনিকে হত্যা করা হয়েছে: পররাষ্ট্র মন্ত্রণালয় 5:26 PM বিশেষ চাহিদাসম্পন্ন খেলোয়াড়দের জন্য বেতন কাঠামো ও জাতীয় লিগ চালুর উদ্যোগ: ক্রীড়া প্রতিমন্ত্রী 4:55 PM ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা, বিপর্যয়ের শঙ্কা 4:22 PM ইরানে মার্কিন-ইসরায়েলি হামলার প্রতিবাদে ইসলামী আন্দোলনের বিক্ষোভ 4:15 PM পদত্যাগ করেছেন সোনালী ব্যাংকের চেয়ারম্যান মুসলিম চৌধুরী 4:08 PM সারাদেশে ৩০ হাজার খাল চিহ্নিত করতে ৩১ কোটি টাকার প্রকল্প 3:49 PM বিরোধী দল থেকে হবে ডেপুটি স্পিকার: স্বরাষ্ট্রমন্ত্রী 3:26 PM খামেনির মৃত্যুর খবরে পাকিস্তানজুড়ে বিক্ষোভ, নিহতের সংখ্যা বেড়ে ২০ 3:17 PM সংবিধান মেনে সংসদের প্রথম অধিবেশনে রাষ্ট্রপতিই ভাষণ দেবেন: স্বরাষ্ট্রমন্ত্রী