• আন্তর্জাতিক

    শুল্ক ছাড়াই বাণিজ্যের প্রস্তাব দিয়েছে ভারত: ট্রাম্প

      প্রতিনিধি 4 September 2025 , 2:17:22 প্রিন্ট সংস্করণ

    মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ফাইল ছবি
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি কলেছেন, শুল্ক আরোপের পর ভারত এখন যুক্তরাষ্ট্রের সঙ্গে ‘কোনো শুল্ক ছাড়াই’ বাণিজ্য করার প্রস্তাব দিয়েছে। খবর এনডিটিভির।

    স্থানীয় সময় মঙ্গলবার (২ সেপ্টেম্বর) ‘দ্য স্কট জেনিংস রেডিও শো’তে এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ‘চীন, যারা শুল্ক দিয়ে আমাদের হত্যা করে। ভারত শুল্ক দিয়ে আমাদের হত্যা করে। ব্রাজিলও আমাদের হত্যা করে।’

    ট্রাম্প দাবি করেন, তিনিই একমাত্র ব্যক্তি যিনি শুল্ক সম্পর্কে ‘পৃথিবীর যেকোনো মানুষের চেয়ে ভালো’ জানেন।

    তিনি আরও দাবি করেন, যুক্তরাষ্ট্র ভারতের ওপর কর আরোপের পরই নয়াদিল্লি শুল্ক কমানোর উদ্যোগ নিয়েছে।

    বিজ্ঞাপন

    ভারতকে ‘সবচেয়ে বেশি শুল্ক আরোপকারী দেশ’ হিসেবে আখ্যায়িত করে তিনি বলেন, ‘আর আপনারা জানেন, তারা এখন যুক্তরাষ্ট্রকে ভারতে আর কোনো শুল্ক না থাকার প্রস্তাব দিয়েছে।’

    মার্কিন প্রেসিডেন্ট আরও বলেন, আমরা যদি শুল্ক আরোপ না করতাম তারা কখনোই এই প্রস্তাব দিত না। সুতরাং, শুল্ক থাকতে হবে। আমরা অর্থনৈতিকভাবে শক্তিশালী হতে যাচ্ছি।

    এটিই প্রথমবার নয় যে ট্রাম্প এমন মন্তব্য করেছেন। এর আগে সোমবার তিনি দুই দেশের মধ্যে বাণিজ্যিক সম্পর্ককে ‘সম্পূর্ণ একপেশে’ এবং ‘একপেশে বিপর্যয়’ বলে আখ্যা দিয়েছিলেন।

    উল্লেখ্য, যুক্তরাষ্ট্র ভারতের ওপর ৫০ শতাংশ শুল্ক আরোপ করেছে, যা বিশ্বের সর্বোচ্চ শুল্কের মধ্যে অন্যতম। এর মধ্যে রাশিয়া থেকে তেল কেনার জন্য ২৫ শতাংশ শুল্কও অন্তর্ভুক্ত। যুক্তরাষ্ট্রের এই শুল্ককে ‘অযৌক্তিক এবং অনুচিত’ বলে আখ্যা দিয়েছে ভারত। দেশটি জানিয়েছে, তারা নিজেদের জাতীয় স্বার্থ ও অর্থনৈতিক নিরাপত্তা রক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    5:52 PM নেতানিয়াহুর কার্যালয়ে ক্ষেপণাস্ত্র হামলার দাবি 5:39 PM আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে আয়াতুল্লাহ খামেনিকে হত্যা করা হয়েছে: পররাষ্ট্র মন্ত্রণালয় 5:26 PM বিশেষ চাহিদাসম্পন্ন খেলোয়াড়দের জন্য বেতন কাঠামো ও জাতীয় লিগ চালুর উদ্যোগ: ক্রীড়া প্রতিমন্ত্রী 4:55 PM ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা, বিপর্যয়ের শঙ্কা 4:22 PM ইরানে মার্কিন-ইসরায়েলি হামলার প্রতিবাদে ইসলামী আন্দোলনের বিক্ষোভ 4:15 PM পদত্যাগ করেছেন সোনালী ব্যাংকের চেয়ারম্যান মুসলিম চৌধুরী 4:08 PM সারাদেশে ৩০ হাজার খাল চিহ্নিত করতে ৩১ কোটি টাকার প্রকল্প 3:49 PM বিরোধী দল থেকে হবে ডেপুটি স্পিকার: স্বরাষ্ট্রমন্ত্রী 3:26 PM খামেনির মৃত্যুর খবরে পাকিস্তানজুড়ে বিক্ষোভ, নিহতের সংখ্যা বেড়ে ২০ 3:17 PM সংবিধান মেনে সংসদের প্রথম অধিবেশনে রাষ্ট্রপতিই ভাষণ দেবেন: স্বরাষ্ট্রমন্ত্রী