• জাতীয়

    নির্বাচন ভালো না হওয়ার কোনো সুযোগ জাতি হিসেবে নেই: সিইসি

      প্রতিনিধি 6 October 2025 , 7:18:24 প্রিন্ট সংস্করণ

    - রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে প্রিন্ট ও অনলাইন গণমাধ্যমের সাংবাদিকদের সঙ্গে সিইসির সংলাপ। ছবি: সংগৃহীত।
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    ‘আগামী জাতীয় সংসদ নির্বাচন ভালো না হওয়ার কোনো সুযোগ জাতি হিসেবে আমাদের কাছে নেই। সবাই মিলে এই নির্বাচন করতে হবে। ইলেকশন কমিশনের পক্ষে এককভাবে এটি সামাল দেয়া সম্ভব হবে না’-বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।

    সোমবার (৬ অক্টোবর) বিকেল পৌনে ৩টায় রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে প্রিন্ট ও অনলাইন গণমাধ্যমের সাংবাদিকদের সঙ্গে সংলাপের সূচনালগ্নে তিনি এসব কথা বলেন। ইসির ভারপ্রাপ্ত সচিব কেএম আলী নেওয়াজের সঞ্চালনায় সংলাপে ৪ নির্বাচন কমিশনার, বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধি ও ইসির অন্যান্য কর্মকর্তা অংশ নেন।

    বিজ্ঞাপন

    সিইসি বলেন, ‘আপনারা (সাংবাদিক) ওপিনিয়ন মেকিংয়ের (মতামত দেয়া) কারিগর। সেই সুযোগটা আমরা নিতে চাই। এই নির্বাচনটা ফ্রি-ফেয়ার হতে হবে। অবশ্যই অংশগ্রহণমূলক হতে হবে। আমরা ভোটার তালিকা হালনাগাদ করেছি একাধিকবার। এটা করতে গিয়ে ভোটারদের মধ্যে একটা সচেতনতা তৈরি হয়েছে। এটার খুব দরকার ছিল’।

    নাসির উদ্দিন বলেন, ‘একটা ক্রিটিক্যাল সময়ে আমরা দায়িত্ব নিয়েছি। আমরা পোস্টাল ব্যালটের মাধ্যমে প্রবাসী এবং নির্বাচনি কর্মকর্তাদের ভোটের ব্যবস্থা করছি। এটা এতদিন আইনে ছিল, কিন্তু বাস্তবে ছিল না। এটা করা কঠিন ছিল। অনলাইনে আমরা রেজিস্ট্রেশন করাবো। তারপর ভোট হবে পোস্টালে। আজই আলোচনা শেষ না। এরপরও আপনাদের যদি কোনো পরামর্শ থাকে, আমাদের জানাবেন। আপনাদের জন্য আমাদের দরজা সবসময় খোলা’।

    কমিশনের সব উদ্যোগে সাংবাদিকদের পাশে চেয়ে সিইসি বলেন, ‘আপনারা আমাদের সহযোদ্ধা-আমাদের উদ্যোগগুলো প্রচার করবেন। মানুষকে সচেতন করবেন। আপনারা ওপিনিয়ন মোবিলাইজ করবেন। ভালো নির্বাচনে এগুলো আমাদের সহায়তা করবে। আমরা চাই, একদম ফেস্টিভ মুডে (উৎসবমুখর পরিবেশ) নির্বাচনটা হোক। ভোটাররা যেন ভোটকেন্দ্রে যান, সে জন্য আপনারা আমাদের হেল্প করবেন’।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    7:35 PM প্রধানমন্ত্রী তারেক রহমানের হস্তক্ষেপে, অপহরণের ১ ঘণ্টার মধ্যে স্কুলছাত্র উদ্ধার 7:23 PM এলপি গ্যাসের দাম নির্ধারণ, ১২ কেজি সিলিন্ডার ১৩৪১ টাকা 7:22 PM রাষ্ট্রপতিকে নিয়ে ফেসবুক পোস্টে জামায়াত আমীরের মন্তব্য 7:18 PM এনসিপি’র জরুরি সংবাদ সম্মেলন 7:08 PM সোহরাওয়ার্দী উদ্যানে-ঢাবি শিক্ষার্থীকে মারধর, ৪ পুলিশ সদস্য ক্লোজড 6:35 PM প্রধানমন্ত্রীর সভাপতিত্বে-ফ্যামিলি কার্ড বিষয়ক সভা, ১০ মার্চ উদ্বোধন 5:23 PM দুদকের ২৭ কর্মকর্তা-কর্মচারী পদে রদবদল 5:15 PM চট্টগ্রামে হালিশহরে গ্যাস বিস্ফোরণে মৃতের সংখ্যা বেড়ে ৩ 5:08 PM রোজার জন্য বিশেষ মিষ্টি আয়োজন: খেজুর ও বাদামের বরফি 4:10 PM পুলিশের নতুন আইজিপি মো. আলী হোসেন ফকির