• অপরাধ

    অতিরিক্ত পুলিশ সুপারের ওপর হামলার ঘটনায় আটক ৭

      প্রতিনিধি 5 October 2025 , 1:22:13 প্রিন্ট সংস্করণ

    হামলার ঘটনায় পাঁচজনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ২৫-৩০ জনকে আসামি করা হয়েছে।
    হামলার ঘটনায় পাঁচজনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ২৫-৩০ জনকে আসামি করা হয়েছে।
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    নরসিংদীতে চাঁদা আদায়ের সময় আটক করা দুই চাঁদাবাজকে ছিনিয়ে নিতে অতিরিক্ত পুলিশ সুপার শামীম আনোয়ারের ওপর হামলার ঘটনায় মামলা করা হয়েছে। এ ঘটনায় সাতজনকে আটক করেছে পুলিশ।

    শনিবার (৪ সেপ্টেম্বর) রাতেই শহর পুলিশ ফাঁড়ির ইনচার্জ সোহেল আহমেদ বাদী হয়ে সদর থানায় মামলা করেন।

    বিজ্ঞাপন

    পুলিশ সূত্রে জানা গেছে, শহরের আরশীনগর এলাকায় চাঁদা আদায়ের বাধা ও দুই চাঁদাবাজকে আটকের ঘটনায় অতিরিক্ত পুলিশ সুপার শামীম আনোয়ারের ওপর হামলা চালায় চাঁদাবাজরা। এতে গুরুতর আহত হন তিনি। পরে তাকে উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য ঢাকা রাজারবাগ পুলিশ হাসপাতালে রেফার্ড করেন চিকিৎসকরা।

    হামলার ঘটনায় পাঁচজনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ২৫-৩০ জনকে আসামি করা হয়েছে। এ ঘটনায় সাতজনকে আটক করেছে পুলিশ।

    নরসিংদীর পুলিশ সুপার মেনহাজুল আলম গণমাধ্যমকে বলেন, পুলিশের ওপর হামলার ঘটনায় সাতজনকে আটক করেছে পুলিশ। তাদের সম্পৃক্ততা যাচাই-বাছাই করা হচ্ছে। অন্য আসামিদের গ্রেপ্তারের স্বার্থে এখনই নাম প্রকাশ করা যাচ্ছে না। পরে আনুষ্ঠানিকভাবে বিস্তারিত জানানো হবে।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    7:35 PM প্রধানমন্ত্রী তারেক রহমানের হস্তক্ষেপে, অপহরণের ১ ঘণ্টার মধ্যে স্কুলছাত্র উদ্ধার 7:23 PM এলপি গ্যাসের দাম নির্ধারণ, ১২ কেজি সিলিন্ডার ১৩৪১ টাকা 7:22 PM রাষ্ট্রপতিকে নিয়ে ফেসবুক পোস্টে জামায়াত আমীরের মন্তব্য 7:18 PM এনসিপি’র জরুরি সংবাদ সম্মেলন 7:08 PM সোহরাওয়ার্দী উদ্যানে-ঢাবি শিক্ষার্থীকে মারধর, ৪ পুলিশ সদস্য ক্লোজড 6:35 PM প্রধানমন্ত্রীর সভাপতিত্বে-ফ্যামিলি কার্ড বিষয়ক সভা, ১০ মার্চ উদ্বোধন 5:23 PM দুদকের ২৭ কর্মকর্তা-কর্মচারী পদে রদবদল 5:15 PM চট্টগ্রামে হালিশহরে গ্যাস বিস্ফোরণে মৃতের সংখ্যা বেড়ে ৩ 5:08 PM রোজার জন্য বিশেষ মিষ্টি আয়োজন: খেজুর ও বাদামের বরফি 4:10 PM পুলিশের নতুন আইজিপি মো. আলী হোসেন ফকির