• শিরোনাম

    সচিবালয়ে সিঙ্গেল ইউজ প্লাস্টিক ব্যবহার নিষিদ্ধ, রোববার থেকে কার্যকর

      প্রতিনিধি 4 October 2025 , 9:09:28 প্রিন্ট সংস্করণ

    - সিঙ্গেল ইউজ প্লাস্টিক। ছবি: সংগৃহীত।
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    বাংলাদেশ সচিবালয়ে সম্পূর্ণ নিষিদ্ধ হচ্ছে, সিঙ্গেল ইউজ প্লাস্টিক এর ব্যবহার। যা কার্যকর হবে রোববার (৫ অক্টোবর) থেকে। জানা গেছে, পরিবেশ ও জনস্বাস্থ্যের জন্য হুমকির কারণে এসব পণ্য বন্ধে এ পদক্ষেপ নিয়েছে সরকার।

    বিজ্ঞাপন

    পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের জনসংযোগ বিভাগ থেকে শনিবার (৪ অক্টোবর) জানানো হয়েছে, চলতি ছুটির পর সচিবালয়ের সব প্রবেশপথে চেকিং করা হবে। ভেতরে পলিথিন বা একবার ব্যবহার্য প্লাস্টিক পাওয়া গেলে তার ব্যবহার রোধ করা হবে। যাদের কাছে নিষিদ্ধ ব্যাগ পাওয়া যাবে, তাদের কাগজের তৈরি ব্যাগ দেয়া হবে।

    অপরদিকে, প্রবেশপথসহ সচিবালয়ের বিভিন্ন জায়গায় সচেতনতার জন্য সাইনবোর্ড বসানো হয়েছে। তবে পুরো বিষয়টি পর্যবেক্ষণে মনিটরিং টিম কাজ করছে বলেও জানানো হয়। সম্প্রতি মন্ত্রিপরিষদ বিভাগ বিষয়টি বাস্তবায়নে সব মন্ত্রণালয়কে নির্দেশনা দিয়েছে।

    এ ছাড়াও সভা-সেমিনারে বোতল, কাপ, প্লেট ও চামচের মতো একবার ব্যবহার্য প্লাস্টিক আর ব্যবহার করা যাবে না। তার পরিবর্তে পাটজাত, কাপড়ের বা পুনর্ব্যবহারযোগ্য ব্যাগ ব্যবহারের ওপর গুরুত্বারোপ করা হয়েছে।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    6:44 PM জনদুর্ভোগের কথা বিবেচনা করে এখনো তেলের দাম বাড়াইনি : প্রধানমন্ত্রী 6:14 PM টাইম ম্যাগাজিনের ১০০ প্রভাবশালীর তালিকায় রণবীর কাপুর 6:03 PM গোপালগঞ্জে ছেলের ধাক্কায় পড়ে গিয়ে বৃদ্ধা মায়ের মৃত্যু 5:46 PM শুক্রবার রাতে ঢাকা ছাড়বে প্রথম হজ ফ্লাইট 5:28 PM খালেদা জিয়ার পক্ষে স্বাধীনতা পুরস্কার গ্রহণ করলেন জাইমা রহমান 4:13 PM এবার ইরানকে হরমুজ প্রণালি খুলে দেওয়ার আহ্বান জানাল চীন 4:08 PM ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে ৮ জনের মৃত্যু 4:06 PM গুমের মামলায় জিয়াউলের বিরুদ্ধে ফের সাক্ষ্য ২২ এপ্রিল 3:51 PM বিশ্বকাপের আগে যুক্তরাষ্ট্রে মেসির নামে মামলা 3:35 PM পদ্মার এক কাতলের দাম ৪৮ হাজার টাকা