• অপরাধ

    চাঁদা না দেয়ায় বাসে গুলি-আগুন: অভিযুক্ত ২ জন গ্রেপ্তার

      প্রতিনিধি 4 October 2025 , 3:28:52 প্রিন্ট সংস্করণ

    চাঁদা না দেয়ায় বাসে গুলি-আগুনের ঘটনার অন্যতম হোতা নেছা। ছবি: সংগৃহীত
    চাঁদা না দেয়ায় বাসে গুলি-আগুনের ঘটনার অন্যতম হোতা নেছা। ছবি: সংগৃহীত
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    চাঁদা না দেয়ায় রাজধানীর কাফরুলে যাত্রীবাহী বাসে গুলি বর্ষণ ও আগুনের ঘটনার অন্যতম হোতা নেছার এবং তার সহযোগী দীপুকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল শুক্রবার (৩ অক্টোবর) রাতে মিরপুর থেকে তাদের আটক করে সেনাবাহিনী। শনিবার (৪ অক্টোবর) তাদের থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

    বিজ্ঞাপন

    এর আগে শুক্রবার সকাল ৭টার দিকে রাজধানীর মিরপুরের সেনপাড়া এলাকায় আলিফ পরিবহনের একটি যাত্রীবাহী বাস গতিরোধ করে ৪ অস্ত্রধারী। কয়েক রাউন্ড গুলি ছুড়ে আতঙ্ক তৈরি করে নামিয়ে দেয়া হয় বাসে থাকা যাত্রীদের। চাপাতি দিয়ে বাসে কয়েকটি কোপ দিয়ে আগুন লাগানো হয় বাসে। পিস্তল ঠেকিয়ে মারধর করা হয় বাস চালক ও হেলপারকে। পুরো ঘটনাই উঠে আসে সিসিটিভি ফুটেজে।

    এ ঘটনার কিছুক্ষণ পরেই বাস মালিক কর্তৃপক্ষের কাছে চাঁদার দাবি করে হুমকি দেয় অভিযুক্ত নেছার। বাস কর্তৃপক্ষের অভিযোগ, কয়েক মাস যাবৎ তাদের কাছে চাঁদা দাবি করে আসছিলো একটি মহল। যদিও চ্যানেল 24- এর কাছে চাঁদাবাজির অভিযোগ অস্বীকার করেন তিনি।

    এর আগে এক কর্মীকে কুপিয়ে আহতের ঘটনায় কাফরুল থানায় নেছার উদ্দিনের বিরুদ্ধে চাঁদাবাজির মামলা করেছিল আলিফ পরিবহন। এ জন্যেই এমন ঘটনা ঘটে বলে দাবি তাদের।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    9:48 PM ২৬ ফেব্রুয়ারি একুশে পদক ও বইমেলা উদ্বোধন এবং বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার প্রদান করবেন প্রধানমন্ত্রী 9:32 PM ঈদযাত্রায় অনলাইনে ট্রেনের টিকিট ৩ মার্চ থেকে 9:26 PM ইংরেজি নিয়ে মেসির আক্ষেপ 9:03 PM পিলখানা হত্যাকাণ্ড সার্বভৌমত্বকে নস্যাৎ করার অপপ্রয়াস: প্রধানমন্ত্রী 8:56 PM ব্যাংকিং খাত নিয়ে কী পরিকল্পনা, জানালেন নতুন গভর্নর 8:50 PM গভর্নর পদে পরিবর্তন নিয়ে যা বললেন অর্থমন্ত্রী 8:32 PM রাষ্ট্রপতিকে অভিশংসন করে গ্রেপ্তারের দাবি নাহিদ ইসলামের 6:17 PM দায়িত্ব গ্রহণের পরপরই মশক নিধন কার্যক্রম পরিদর্শনে ডিএনসিসি প্রশাসক 6:05 PM ফোন করে জামায়াত আমীরের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান 5:57 PM প্রধানমন্ত্রীর ‘গ্রিন সিটি-ক্লিন সিটি’ বাস্তবায়নে সর্বোচ্চ পেশাদারিত্বের নির্দেশনা ডিএসসিসি প্রশাসকের