• বিনোদন

    নতুন সিনেমায় মৌরী মাহদী

      প্রতিনিধি 2 September 2025 , 11:48:31 প্রিন্ট সংস্করণ

    মৌরী মাহদী। ছবি: সংগৃহীত
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    দিনাজপুরের মেয়ে মৌরী মাহদী ছোটবেলা থেকেই অভিনয়ের প্রতি আলাদা টান অনুভব করতেন। শৈশবে কথায় কথায় কেঁদে ফেলা কিংবা নাটকীয় ভঙ্গিতে কথা বলার অভ্যাসই যেন ছিল তার অভিনয়ের প্রস্তুতি। তিনি বলেন, ‘আম্মুই সবসময় বলতেন, ‘তোর তো নাটক-সিনেমায় থাকা উচিত। সেই কথাই আমার একমাত্র অনুপ্রেরণা।’

    বিজ্ঞাপন

    ইস্টার্ন ইউনিভার্সিটি থেকে এল.এল.এম সম্পন্ন করা মৌরী প্রথম আলোচনায় আসেন ২০১৯ সালের মিসেস ইউনিভার্স বাংলাদেশ প্রতিযোগিতার মাধ্যমে, যেখানে তিনি সেরা ৬-এর মধ্যে জায়গা করে নেন। এরপর ধীরে ধীরে ফটোশুট, টিভিসি ও ওভিসির মাধ্যমে গড়ে তোলেন নিজেকে।

    ২০২২ সালে মুক্তি পায় তার প্রথম চলচ্চিত্র ‘বীরাঙ্গনা ৭১’। এবার তিনি আসছেন নতুন সিনেমা ‘বিশ্বাস করেন ভাই’–এ, যা পরিচালনা করেছেন রাইসুল ইসলাম অনিক। এখানে মৌরী অভিনয় করেছেন ‘দীপা’ চরিত্রে। কালো টাকা সাদা করার চক্রের গল্পে দীপা একটি গুরুত্বপূর্ণ ভূমিকায় হাজির হবেন। সহশিল্পী হিসেবে তার সঙ্গে থাকছেন উজ্জল কবির হিমু। এছাড়াও সিনেমাটিতে আরো অভিনয় করেছেন, রফিকুল কাদের রুবেল, সায়রা আহমেদ, যোজন মাহমুদ প্রমুখ।

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    7:03 PM চাঁদপুর বারের নির্বাচন থেকে সরে দাঁড়াল জামায়াত সমর্থিত প্যানেল 6:38 PM ৫ জেলা প্রশাসককে প্রত্যাহার করেছে সরকার 6:37 PM স্ত্রীর আত্মহত্যার ঘটনার প্রধান আসামি জাহের আলভী 6:00 PM মসজিদুল আকসায় এশা ও তারাবির নামাজ আদায়ে ইসরায়েলের বাধা 5:49 PM ইরানে হামলা বন্ধ না হলে, বৃহত্তর কর্মসূচি দেবে জামায়াত ইসলামী 5:43 PM মধ্যপ্রাচ্যগামী প্রবাসীদের জন্য হটলাইন চালু 5:30 PM ভারতের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্কের ভিত্তি হবে জনগণ, রাজনৈতিক দল নয়: স্বরাষ্ট্রমন্ত্রী 5:28 PM প্রধান পুঁজিবাজারে সূচকের বড় পতন 5:19 PM ৩টি গন্তব্য বাদে, মধ্যপ্রাচ্যে বাংলাদেশ বিমানের ফ্লাইট চালু 5:13 PM খামেনির মিটিং সন্ধ্যার পরিবর্তে হয় সকালে, এটিও জেনে ফেলে সিআইএ-মোসাদ