• অপরাধ

    ঢাবি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার, চিরকুটে পাওয়া গেল শিক্ষকের নাম

      প্রতিনিধি 26 April 2026 , 4:09:47 প্রিন্ট সংস্করণ

    ছবি : সংগৃহীত
    ছবি : সংগৃহীত
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার অ্যান্ড পারফর্মেন্স স্টাডিজ বিভাগের মাস্টার্স প্রথম বর্ষের এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার রাজধানীর বাড্ডায় তার নিজ বাসা থেকে লাশ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।

    শিক্ষার্থীর নাম মুনিরা মাহজাবিন মিমো। তার বাসা থেকে একটি নোট এবং মোবাইল ফোন থেকে কিছু কথোপকথন পাওয়া গেছে। যেখানে তিনি বিভাগের শিক্ষক সহযোগী অধ্যাপক সুদীপ চক্রবর্তীর নাম উল্লেখ করেছেন। এছাড়াও তার এক সহপাঠীর নাম উল্লেখ করেছেন। এ ঘটনায় শিক্ষক এবং সহপাঠীকে হেফাজতে নিয়েছে পুলিশ।

    বিজ্ঞাপন

    থিয়েটার অ্যান্ড পারফর্মেন্স স্টাডিজ বিভাগের চেয়ারম্যান কাজী তামান্না হক সিগমা বলেন, আমরা খবর পেয়ে সকালে বাড্ডায় যাই। সেখানে আমাদের সঙ্গেই অন্যান্য শিক্ষকদের মধ্যে সুদীপ চক্রবর্তী ছিলেন। পরে পুলিশ তাকে সেখান থেকেই হেফাজতে নিয়েছে। তারা মোবাইলে কিছু বিষয় পেয়েছেন। এছাড়া তার একটি নোট পেয়েছেন। তবে আমাদের পুলিশ সেভাবে কিছু জানায়নি।

    তিনি বলেন, তামান্না খুবই চঞ্চল ও মেধাবী। সে অন্যদের উৎসাহ দিতো। সে এ ধরনের কিছু করবে, তা আমরা বিশ্বাস করতে পারছি না। আমাদের শিক্ষকদের মধ্যে বলার কোনো ভাষা নেই। পুলিশ বলেছে, এ বিষয়ে একটি মামলা হবে। আমরা এ ঘটনার সুষ্ঠু তদন্তসাপেক্ষে বিচার চাই।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    4:09 PM ঢাবি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার, চিরকুটে পাওয়া গেল শিক্ষকের নাম 4:02 PM হ্যাটট্রিক শিরোপার স্বপ্নে উজ্জ্বল বাংলাদেশ, দলে যোগ দিচ্ছেন আনিকা 3:36 PM ‘২০২৩-এ মেসিকে ফেরাতে সব প্রস্তুত, আটকে দেন লাপোর্তা’, জাভির বিস্ফোরণ 2:06 PM বিশ্বকাপের এক টিকিটের দাম উঠল ২৮ কোটি টাকা 1:09 PM আবাহনী ক্লাব পরিদর্শনে ক্রীড়া প্রতিমন্ত্রী; ক্রীড়াঙ্গনকে রাজনীতিমুক্ত রাখার ঘোষণা 12:46 PM এশিয়ান বিচ গেমস কাবাডি: নেপালের কাছে হারলেও সেমিফাইনালে ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ 12:43 PM লিভারপুলের জার্সিতে শেষ ম্যাচটা খেলে ফেললেন সালাহ! 12:38 PM প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের দ্বিতীয় বৈঠক চলছে 12:25 PM ট্রাম্পের নৈশভোজের অনুষ্ঠানে গুলি করা ব্যক্তি ছিলেন শিক্ষক 12:13 PM স্বাধীনতা দিবস ভলিবল প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন বাংলাদেশ সেনাবাহিনী