• রাজনীতি

    হাসনাতের সঙ্গে সাক্ষাতের কারণ জানালেন আওয়ামী লীগ নেতা মনজুর

      প্রতিনিধি 15 April 2026 , 12:50:23 প্রিন্ট সংস্করণ

    ছবি: সংগৃহীত।
    ছবি: সংগৃহীত।
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) সাবেক মেয়র ও আওয়ামী লীগ নেতা মনজুর আলমের বাসায় এনসিপি নেতা ও সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহর বৈঠকটি ব্যক্তিগত বলে জানিয়েছেন চট্টগ্রামের এনসিপি নেতারা। অন্যদিকে মনজুর আলম বলছেন, দলীয় একটি প্রোগ্রামে এসে দুপুরে হঠাৎ কুশলাদি বিনিময় করতে হাসনাত তাকে ফোন দেন। তখন তিনি হাসনাতকে দাওয়াত দিলে দুপুরে তার বাসায় যান।

    তবে ঘুরেফিরে এই বৈঠকের কারণ হিসেবে এনসিপি থেকে চসিকে মেয়র পদে মনজুর আলমের প্রার্থিতার কথাই আসছে। আর এনসিপি বা মেয়র মনজুর-কেউই সেটি স্বীকার না করলেও অস্বীকারও করেননি।

    মনজুর আলম বলেন, ‘তিনি (হাসনাত আবদুল্লাহ) অন্য প্রোগ্রামে চট্টগ্রাম এসেছেন। দুপুর ১২টার দিকে আমাকে কল করে বললেন চট্টগ্রাম এসেছেন। তখন আমি দাওয়াত দিলাম, যেন দুপুরে আমার বাসায় খাওয়া-দাওয়া করেন। ৩টার দিকে তিনি আসেন। খাওয়া-দাওয়া করেন। এ সময় স্থানীয় বিএনপির নেতাকর্মীরা অবস্থান নেয়। পরে তো তিনি হেঁটে বের হলেন। তাকে যেতে দেবে না, এই করবে সেই করবে- কত কথা! অবশ্য আমি শুনিনি। আমি তো বাসার ভেতর ছিলাম। আমাকে অন্যরা বলেছে।’

    এনসিপি থেকে মেয়র নির্বাচন করছেন, এই গুঞ্জন সত্য কি না?

    বিজ্ঞাপন

    প্রশ্নের জবাবে মনজুর আলম বলেন, ‘এখনও মেয়র নির্বাচনের ডিক্লারেশন দেয়নি। আমি যদি নির্বাচন করিও, সেটা কি গোপনে করতে পারব? এনসিপি থেকে করলেও (প্রার্থী) সেটা গোপনে করার তো সুযোগ নেই। তবে আজ কোনো রাজনৈতিক আলোচনা হয়নি। এটা শুধু একটা সৌজন্য সাক্ষাৎ।’

    হাসনাত আবদুল্লাহ কী কাজে চট্টগ্রাম এসেছিলেন- এমন প্রশ্নের জবাবে এনসিপির কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সমন্বয়ক ও চট্টগ্রামের তত্ত্বাবধায়ক জোবায়েরুল হাসান আরিফ বলেন, ‘এটা তার ব্যক্তিগত সফর। এনসিপির দলীয় কোনো কাজে তিনি আসেননি। এখন মনজুর তো সামনে মেয়র নির্বাচন করবেন। শুনেছি যারা এটা নিয়ে মব করার চেষ্টা করেছে, তারা ডা. শাহাদাত হোসেনের অনুসারী। তারা হয়তো মনে করছে মনজুর আলম এনসিপি থেকে নির্বাচন করলে শাহাদাত হোসেন জিততে পারবে না। তবে এনসিপি এমন কোনো সিদ্ধান্ত নেয়নি।’

    সাবেক মেয়র মনজুরকে আওয়ামী লীগ নেতা বলা বিএনপি নেতাদের সাজে না- এমন মন্তব্য করে জোবায়েরুল হাসান আরিফ বলেন, ‘সাবেক মেয়র মনজুরকে বিএনপির লোকজন আওয়ামী লীগ নেতা বলছেন। তিনি তো মেয়র হয়েছিলেন বিএনপি থেকে। পরে আবার আওয়ামী লীগ করেন। আওয়ামী লীগের পতনের পর তিনি খালেদা জিয়ার নামে দোয়া-মিলাদ করেছেন, হাসপাতাল করেছেন। তখন তিনি ভালো ছিলেন। এখন হাসনাত দেখা করলে তারা মব করার চেষ্টা করে। এগুলো মাননসই না।’

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    12:50 PM হাসনাতের সঙ্গে সাক্ষাতের কারণ জানালেন আওয়ামী লীগ নেতা মনজুর 12:22 PM ৫ম প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি শুরু হতে যাচ্ছে : প্রধানমন্ত্রী 11:46 AM মধ্যপ্রাচ্যের অস্থিরতায় বিকল্প শ্রমবাজার খুঁজছে সরকার: প্রধানমন্ত্রী 11:33 AM নতুন তালিকায় ভিসা ছাড়াই ৩৬ দেশে যেতে পারবেন বাংলাদেশিরা 11:23 AM মানবতাবিরোধী অপরাধে নানক-তাপসের অভিযোগ গঠন শুনানি আজ 11:06 AM ৪ দিন বিরতির পর সংসদ অধিবেশন আজ 6:34 PM রোমেরোর স্বস্তি, তবুও শঙ্কা কাটছে না আর্জেন্টিনার 6:13 PM কালোজিরা ভর্তায় মেশান ৭ উপকরণ, জানুন স্বাস্থ্য উপকারিতা 5:56 PM ইরানের ইউরেনিয়াম রাশিয়ায় স্থানান্তরের প্রস্তাব পুতিনের 5:14 PM ২৪ ঘন্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৯ শিশুর মৃত্যু