• জাতীয়

    আন্তর্জাতিক সন্ত্রাস মোকাবিলায় জার্মানের সহযোগিতা চাইলেন আইজিপি

      প্রতিনিধি 13 April 2026 , 6:13:29 প্রিন্ট সংস্করণ

    ছবি: সংগৃহীত।
    ছবি: সংগৃহীত।
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    সাইবার ক্রাইম প্রতিরোধে দক্ষ জনবল তৈরি এবং আন্তর্জাতিক সন্ত্রাসবাদ মোকাবিলায় জার্মানের সহযোগিতা চেয়েছেন পুলিশের ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) মো. আলী হোসেন ফকির।

    সোমবার (১৩ এপ্রিল) পুলিশ হেডকোয়ার্টার্সে জার্মান দূতাবাসের ডেপুটি হেড অব মিশন আনজা কার্স্টেন আইজিপির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। সাক্ষাতে তিনি এ সহযোগিতা চান।

    এ সময় ডেপুটি হেড অব মিশন নবনিযুক্ত আইজিপিকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান। তিনি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আইনশৃঙ্খলা রক্ষায় বাংলাদেশ পুলিশের পেশাদারিত্ব ও দক্ষতার প্রশংসা করেন।

    বিজ্ঞাপন

    আলোচনায় ক্রাউড কন্ট্রোল, সাইবার সিকিউরিটি, ফরেনসিক কার্যক্রম, বিদেশি কূটনীতিকদের নিরাপত্তা, ভুয়া দলিল যাচাই এবং কেন্দ্রীয় পুলিশ হাসপাতালের সক্ষমতা বৃদ্ধির বিষয়ে প্রশিক্ষণ ও কারিগরি সহায়তা দেওয়ার আগ্রহ প্রকাশ করেন আনজা কার্স্টেন।

    এ সময় তিনি জার্মান দূতাবাসের পক্ষ থেকে আইজিপির কাছে শুভেচ্ছা বার্তা পৌঁছে দেন।

    জবাবে আইজিপি মো. আলী হোসেন ফকির বাংলাদেশ পুলিশের বিভিন্ন ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে জার্মান সরকারের আগ্রহকে স্বাগত জানান। তিনি বিশেষ করে সাইবার ক্রাইম প্রতিরোধে দক্ষ জনবল তৈরি এবং আন্তর্জাতিক সন্ত্রাসবাদ মোকাবিলায় সহযোগিতা কামনা করেন।

    সাক্ষাৎ শেষে উভয়পক্ষ পারস্পরিক সহযোগিতা জোরদারের আশা প্রকাশ করেন। এ সময় বাংলাদেশ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    6:57 PM বাফুফের বর্ষপঞ্জি: ঘরোয়া ২৩, আন্তর্জাতিক ৪৭ প্রতিযোগিতা 6:43 PM স্পেনের জার্সি নম্বর প্রকাশ: ইয়ামাল নয়, ১০ নম্বর পরবেন ওলমো 5:14 PM চূড়ান্ত হলো বিশ্বকাপের ৪৮ দেশের স্কোয়াড, দেখে নিন একনজরে 4:10 PM চলচ্চিত্রে সালমানের ‘হরিণ হত্যা’র ঘটনা, বাঁধল বিপত্তি 3:30 PM ভিসা নিয়মে বড় পরিবর্তন ভারতের, মানতে হবে নতুন নিয়ম 3:16 PM হেনস্তার অভিযোগ নায়লা নাঈমের 1:38 PM বিসিবি নির্বাচনের তপশিল-ভোটার তালিকা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট 1:10 PM আমি পলিটিক্সের মধ্যে পড়ে গিয়েছিলাম: পরীমণি 12:44 PM তারেক রহমানের প্রথম বিদেশ সফর মালয়েশিয়া 12:34 PM মেসির ২০২ নম্বর রুম ঘিরে আর্জেন্টিনার স্বপ্নে নতুন রঙ