• অর্থনীতি

    দ্বিগুণ করা হয়েছে আমদানি পণ্যে অগ্রিম অর্থ প্রদানের সীমা

      প্রতিনিধি 24 September 2025 , 6:55:36 প্রিন্ট সংস্করণ

    - চট্টগ্রাম বন্দর থেকে খালাস হয় আমদানিপণ্য। ছবি: সংগৃহীত।
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    আমদানির প্রক্রিয়া আরও কার্যকর ও সহজ করতে আমদানি পণ্যে অগ্রিম অর্থ প্রদানের সীমা দ্বিগুণ করেছে কেন্দ্রিয় ব্যাংক। এই সীমা বৃদ্ধির ফলে আমদানিকারকদের পক্ষে কম খরচে ও দ্রুত সময়ে অর্থ দেয়া সম্ভব হবে। এতে সময় ও অতিরিক্ত খরচ উভয়ই কমবে। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংক এ সংক্রান্ত একটি পরিপত্র জারি করেছে।

    বিজ্ঞাপন

    পরিপত্রে বলা হয়েছে, এখন থেকে আমদানিকারকরা ২০ হাজার মার্কিন ডলার পর্যন্ত রিপেমেন্ট গ্যারান্টি ছাড়া অগ্রিম পরিশোধ করতে পারবেন। আগে এই সীমা ছিল ১০ হাজার মার্কিন ডলার। এই নীতিগত সংশোধন দেশের সামগ্রিক বাণিজ্যিক দক্ষতা বৃদ্ধি ও বৈশ্বিক অর্থনৈতিক পরিবর্তনের পটভূমিতে বাণিজ্যের ব্যবস্থা আরও সহজ করার উদ্যোগের অংশ।

    আরও বলা হয়েছে, আন্তর্জাতিক বাণিজ্য সহজ করা ও আমদানির প্রক্রিয়া আরও কার্যকর করার লক্ষ্যে এই উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ব্যাংক। একই সঙ্গে রপ্তানিকারকদের রিটেনশন কোটা হিসাব থেকে অগ্রিম অর্থ প্রদানের সীমা ২৫ হাজার ডলার থেকে বাড়িয়ে ৫০ হাজার ডলার করা হয়েছে।

    অপরদিকে, নীতিসহায়তার অংশ হিসেবে এই পদক্ষেপ সময়োপযোগী বলে মনে করছেন বিশ্লেষকরা।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    5:52 PM নেতানিয়াহুর কার্যালয়ে ক্ষেপণাস্ত্র হামলার দাবি 5:39 PM আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে আয়াতুল্লাহ খামেনিকে হত্যা করা হয়েছে: পররাষ্ট্র মন্ত্রণালয় 5:26 PM বিশেষ চাহিদাসম্পন্ন খেলোয়াড়দের জন্য বেতন কাঠামো ও জাতীয় লিগ চালুর উদ্যোগ: ক্রীড়া প্রতিমন্ত্রী 4:55 PM ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা, বিপর্যয়ের শঙ্কা 4:22 PM ইরানে মার্কিন-ইসরায়েলি হামলার প্রতিবাদে ইসলামী আন্দোলনের বিক্ষোভ 4:15 PM পদত্যাগ করেছেন সোনালী ব্যাংকের চেয়ারম্যান মুসলিম চৌধুরী 4:08 PM সারাদেশে ৩০ হাজার খাল চিহ্নিত করতে ৩১ কোটি টাকার প্রকল্প 3:49 PM বিরোধী দল থেকে হবে ডেপুটি স্পিকার: স্বরাষ্ট্রমন্ত্রী 3:26 PM খামেনির মৃত্যুর খবরে পাকিস্তানজুড়ে বিক্ষোভ, নিহতের সংখ্যা বেড়ে ২০ 3:17 PM সংবিধান মেনে সংসদের প্রথম অধিবেশনে রাষ্ট্রপতিই ভাষণ দেবেন: স্বরাষ্ট্রমন্ত্রী