• বাণিজ্য

    বিশ্ব বাজারে আবার বাড়ল জ্বালানি তেলের দাম

      প্রতিনিধি 26 March 2026 , 6:00:15 প্রিন্ট সংস্করণ

    ছবি: সংগৃহীত।
    ছবি: সংগৃহীত।
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    মধ্যপ্রাচ্যে যুদ্ধ থামার কোনো লক্ষণ নেই। ইরান আলোচনার টেবিলে বসতে রাজি নয়, আর যুক্তরাষ্ট্রের শর্তের তালিকা দীর্ঘ থেকে দীর্ঘতর হচ্ছে। এই অনিশ্চিয়তার মাঝেই বিশ্ব বাজারে আবার মাথাচাড়া দিয়ে উঠেছে তেলের দাম। ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ছাড়িয়ে গেছে ১০৪ ডলার। আন্তর্জাতিক জ্বালানি সংস্থা (আইইএ) বলছে, এটি ইতিহাসের সবচেয়ে বড় তেল সরবরাহ বিঘ্ন।

    বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছছে, বৃহস্পতিবার (২৬ মার্চ) আন্তর্জাতিক বাজারে তেলের দাম প্রায় ২.০৩ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি দাম দাঁড়িয়েছে ১০৪ ডলারে। আর মার্কিন ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট ২.১৪ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ৯২.২৫ ডলারে পৌঁছেছে।

    যুদ্ধ বন্ধে ট্রাম্পের ১৫ দফা প্রস্তাব ইরান এখনও পর্যালোচনা করছে। তবে ইরানের পররাষ্ট্রমন্ত্রী গতকাল বুধবার স্পষ্ট জানিয়ে দিয়েছেন, আলোচনার কোনো ইচ্ছা তাদের নেই।

    পাকিস্তানের মাধ্যমে পাঠানো ট্রাম্পের প্রস্তাবে ইরানকে উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুত সরিয়ে ফেলতে, ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধ করতে, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচি নিয়ন্ত্রণ করতে এবং আঞ্চলিক মিত্রদের অর্থায়ন বন্ধ করতে বলা হয়েছে।

    বিজ্ঞাপন

    এনএলআই রিসার্চ ইনস্টিটিউটের অর্থনীতিবিদ সুয়োশি উয়েনো বলছেন, ‘যুদ্ধবিরতি নিয়ে আশাবাদ ম্লান হয়ে গেছে।’ তার মতে, ওয়াশিংটনের শর্তগুলো এতটাই কঠিন যে আলোচনা ও সামরিক পরিস্থিতির ওপর নির্ভর করে তেলের দাম আরও অস্থির হয়ে উঠতে পারে।

    আইইএ এই সংকটকে এযাবৎকালের সবচেয়ে বড় তেল সরবরাহ বিঘ্ন বলে চিহ্নিত করেছে। হরমুজ প্রণালি দিয়ে সাধারণত বিশ্বের এক-পঞ্চমাংশ তেল ও গ্যাস চলাচল করে, যা এখন প্রায় পুরোপুরি বন্ধ।

    একই সঙ্গে বাজার তথ্যের ভিত্তিতে রয়টার্সের হিসাব অনুযায়ী, ইউক্রেনের ড্রোন হামলা ও ট্যাংকার জব্দের ঘটনায় রাশিয়ার তেল রপ্তানির অন্তত ৪০ শতাংশ স্থগিত হয়ে পড়েছে। ইরাকের তেল উৎপাদনও ব্যাপকভাবে কমে গেছে এবং মজুত ট্যাংকগুলো সংকটজনক পর্যায়ে পৌঁছেছে।

    পরিস্থিতি সামলাতে জাপান আন্তর্জাতিক জ্বালানি সংস্থার প্রধান ফাতিহ বিরোলের কাছে সমন্বিতভাবে অতিরিক্ত তেল মজুত ছাড়ার অনুরোধ করেছে। অন্যদিকে যুক্তরাষ্ট্রে তেলের মজুত বেড়ে ২০২৪ সালের জুনের পর সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে, যা বিশ্লেষকদের পূর্বাভাসকে বহুগুণে ছাড়িয়ে গেছে। অর্থাৎ গত ২০ মার্চে মার্কিন অপরিশোধিত তেলের মজুত ৬৯ লাখ ব্যারেল বেড়ে ৪৫ কোটি ৬২ লাখ ব্যারেলে দাঁড়িয়েছে।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    6:00 PM বিশ্ব বাজারে আবার বাড়ল জ্বালানি তেলের দাম 5:43 PM ফেসবুকে পোস্ট করা নিয়ে কৃষকদল নেতাকে পিটিয়ে হত্যা 5:20 PM সশস্ত্র বাহিনীকে আরও শক্তিশালী করতে চাই: প্রধানমন্ত্রী 5:04 PM স্বাধীনতা দিবসে সবুজ দলকে হারাল লাল দল 4:28 PM ২৫ মার্চ রাজারবাগ পুলিশ লাইনেই গণহত্যার শুরু ও স্বাধীনতার ঘোষণার প্রেক্ষাপট তৈরি হয়: স্বরাষ্ট্রমন্ত্রী 4:21 PM ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালক মামুন ৫ দিনের রিমান্ডে 4:09 PM নেইমারকে ছাড়া বিশ্বকাপ কল্পনা করা যায় না: এমবাপ্পে 3:42 PM পুলিশের ঊর্ধ্বতন ৬ কর্মকর্তাকে বদলি ও পদায়ন 3:37 PM নিহতদের পরিবারকে ১ কোটি টাকা করে ক্ষতিপূরণ দিতে সরকারকে লিগ্যাল নোটিশ 3:28 PM মার্চে প্রবাসী আয়ে রেকর্ডের সম্ভাবনা, ২৪ দিনেই ৩০০ কোটি ডলার