• সারাদেশ

    ঝড়ের কবলে ১৫ ঘণ্টা চরে আটকা সুগন্ধা

      প্রতিনিধি 17 March 2026 , 6:19:47 প্রিন্ট সংস্করণ

    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    গভীর রাতে ঝড়ের কবলে পড়ে চরে উঠে আটকা পড়েছে ঢাকা-হাতিয়া রুটে চলাচলকারী এমভি সুগন্ধা লঞ্চ। জোয়ার আসলেও নদীতে পানি কম থাকায় লঞ্চটি ভাসানো সম্ভব হয়নি। ফলে শতাধিক যাত্রী নিয়ে প্রায় ১৫ ঘণ্টা ধরে চরে আটকা রয়েছে লঞ্চটি।

    সোমবার (১৬ মার্চ) রাত ৩টার দিকে ঢাকা থেকে হাতিয়ার নলচিরা ঘাটের উদ্দেশ্যে ছেড়ে আসা এমভি সুগন্ধা লঞ্চটি ইলিশা ঘাটের আগে ঝড়ের কবলে পড়ে। প্রবল ঢেউয়ের তোড়ে লঞ্চটি চরভৈরবী এলাকায় চরে উঠে আটকা পড়ে। আটকে পড়া যাত্রীদের সঙ্গে বিকেল ৫টার দিকে মোবাইল ফোনে কথা হলে তারা চরম দুর্ভোগ ও অসহায়ত্বের কথা জানান।

    লঞ্চ থেকে কোস্টগার্ড ও নৌবাহিনীকে বিষয়টি জানানো হলেও বিকেল পর্যন্ত যাত্রীদের উদ্ধারে কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি বলে অভিযোগ পাওয়া গেছে।

    বিজ্ঞাপন

    জানা গেছে, ঢাকা-হাতিয়া রুটে যাত্রী চলাচল সহজ করতে এমভি রূপসা ও এমভি সুগন্ধা নামে দুটি নতুন লঞ্চ সরকারি বরাদ্দে চালু করা হয়। সোমবার সন্ধ্যায় ঢাকার সদরঘাট থেকে এমভি সুগন্ধা লঞ্চটি উদ্বোধনী যাত্রা শুরু করে। তবে যাত্রার প্রথম রাতেই লঞ্চটি ঝড়ের কবলে পড়ে চরে আটকা পড়ে।

    লঞ্চে থাকা যাত্রী দিনাজ উদ্দিন বলেন, রাত ২টার দিকে লঞ্চটি চরে আটকা পড়ে। কোস্টগার্ডের সঙ্গে যোগাযোগ করলে তারা তিনটি ট্রলার পাঠানোর কথা জানায়। কিন্তু ১৫ ঘণ্টা পেরিয়ে গেলেও এখনো কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।

    আরেক যাত্রী জানান, আমার আড়াই বছরের ও ছয় মাসের দুই শিশু সন্তান এবং স্ত্রীসহ লঞ্চে আটকা আছি। সকাল থেকে ছোট বাচ্চাদের কোনো খাবার দেওয়া সম্ভব হয়নি। আমাদের নামারও কোনো ব্যবস্থা করা হয়নি। সন্ধ্যা ঘনিয়ে আসছে, আমরা চরম মানবিক সংকটে আছি।

    লঞ্চের মাস্টার মোস্তাফিজুর রহমান বলেন, হঠাৎ ঝড়ের কবলে পড়ে লঞ্চটি চরের ওপর উঠে যায়। নিয়ন্ত্রণে রাখতে নোঙর করা হয়। পরে ভাটার কারণে পানি কমে গেলে লঞ্চটি আটকে পড়ে। জোয়ার এলেও পানি কম থাকায় ভাসানো সম্ভব হয়নি। কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হয়েছে, তারা উদ্ধারকারী জাহাজ পাঠানোর চেষ্টা করছে।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    6:19 PM ঝড়ের কবলে ১৫ ঘণ্টা চরে আটকা সুগন্ধা 5:40 PM পহেলা বৈশাখে কৃষক কার্ডের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী 5:14 PM ঈদুল ফিতরেও বন্ধ থাকবে আল আকসা 4:27 PM সরকারি ছুটিতেও সচিবালয়ে অফিস করছেন প্রধানমন্ত্রী 4:08 PM ভয়াবহ সড়ক দুর্ঘটনার কবলে এনসিপির এমপি 3:58 PM আলি লারিজানিকেও হত্যার দাবি ইসরায়েলের 2:51 PM কোনো অন্যায়ের সঙ্গে কম্প্রোমাইজ নেই: আইজিপি 2:15 PM বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন আনুশকা শেঠি 2:01 PM বর্জ্য অপসারণের আধুনিক পদ্ধতি ব্যবহারের নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী 1:26 PM সীমিত পরিসরে আজ খোলা থাকবে যেসব ব্যাংক