• অর্থনীতি

    বাংলাদেশ ব্যাংকের নিলামে ডলার কেনা, রেমিট্যান্সেও ইতিবাচক ধারা

      প্রতিনিধি 23 September 2025 , 1:32:14 প্রিন্ট সংস্করণ

    মার্কিন ডলারের দর স্থিতিশীল রাখতে বাণিজ্যিক ব্যাংকগুলো থেকে নিলামে আরও ডলার কিনেছে বাংলাদেশ ব্যাংক
    মার্কিন ডলারের দর স্থিতিশীল রাখতে বাণিজ্যিক ব্যাংকগুলো থেকে নিলামে আরও ডলার কিনেছে বাংলাদেশ ব্যাংক
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    মার্কিন ডলারের দর স্থিতিশীল রাখতে বাণিজ্যিক ব্যাংকগুলো থেকে নিলামে আরও ডলার কিনেছে বাংলাদেশ ব্যাংক।

    সোমবার (২২ সেপ্টেম্বর) ১২১.৭৫ টাকা দরে বাণিজ্যিক ব্যাংকগুলো থেকে ১২৯.৫০ মিলিয়ন ডলার কিনেছে কেন্দ্রীয় ব্যাংক। এর ফলে চলতি অর্থবছরের (২০২৫-২৬) জুলাই থেকে এ পর্যন্ত নিলামের মাধ্যমে বাংলাদেশ ব্যাংক মোট ১.৮৮ বিলিয়ন ডলার কিনল। এর আগে ১৫ সেপ্টেম্বর একই দরে ৩৫৩ মিলিয়ন ডলার কিনেছিল কেন্দ্রীয় ব্যাংক।

    বাংলাদেশ ব্যাংকের এক জ্যেষ্ঠ কর্মকর্তা জানান, ১২১.৭৫ টাকা দরে ডলার কেনা হচ্ছে—এটাই ব্যাংকগুলোর জন্য রেফারেন্স রেট।

    বিজ্ঞাপন

    অর্থনীতিবিদরা মনে করছেন, ডলারের দরে স্থিতিশীলতা আনতে এই পদক্ষেপ কার্যকর। ডলার না কিনলে দর পড়ে যেত, আর দর বেড়ে যাওয়া বা কমে যাওয়া—দুটোই অর্থনীতির জন্য ঝুঁকিপূর্ণ। ডলার কেনার ফলে যেমন রিজার্ভ বাড়ছে, তেমনি রেমিট্যান্স প্রেরক ও রপ্তানিকারকরাও সুবিধা পাচ্ছেন।

    সেপ্টেম্বর মাসেও রেমিট্যান্স প্রবাহ ইতিবাচক রয়েছে। মাসের প্রথম ২১ দিনে প্রবাসীরা পাঠিয়েছেন ২.০৩ বিলিয়ন ডলার (প্রায় ২৪,৭৭৮ কোটি টাকা)। গত বছরের একই সময়ে এসেছিল ১.৬৩ বিলিয়ন ডলার।

    বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান জানান, চলতি অর্থবছরের (২০২৫-২৬) প্রথম তিন মাসে (জুলাই-সেপ্টেম্বরের ২১ দিন পর্যন্ত) এসেছে ৬.৯৩ বিলিয়ন ডলার রেমিট্যান্স। যা গত অর্থবছরের একই সময়ের চেয়ে প্রায় ২০.১% বেশি। জুলাইয়ে এসেছে ২.৪৮ বিলিয়ন ডলার (৩০,২৩৯ কোটি টাকা)। আগস্টে এসেছে ২.৪২ বিলিয়ন ডলার (২৯,৫৪৮ কোটি টাকা)।

    সেপ্টেম্বরের ২১ দিনে এসেছে ২.০৩ বিলিয়ন ডলার।

    ২০২৪-২৫ অর্থবছরের মার্চ মাসে সর্বোচ্চ ৩.২৯ বিলিয়ন ডলার রেমিট্যান্স এসেছিল। পুরো অর্থবছরে প্রবাসী আয় ছিল ৩০.৩৩ বিলিয়ন ডলার, যা আগের অর্থবছরের তুলনায় ২৬.৮% বেশি।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    4:08 PM সারাদেশে ৩০ হাজার খাল চিহ্নিত করতে ৩১ কোটি টাকার প্রকল্প 3:49 PM বিরোধী দল থেকে হবে ডেপুটি স্পিকার: স্বরাষ্ট্রমন্ত্রী 3:26 PM খামেনির মৃত্যুর খবরে পাকিস্তানজুড়ে বিক্ষোভ, নিহতের সংখ্যা বেড়ে ২০ 3:17 PM সংবিধান মেনে সংসদের প্রথম অধিবেশনে রাষ্ট্রপতিই ভাষণ দেবেন: স্বরাষ্ট্রমন্ত্রী 3:12 PM সৌদির বৃহত্তম তেল শোধনাগারে ড্রোন হামলা 2:57 PM গণপরিবহনে সুশৃঙ্খলতা আনতে একগুচ্ছ সমন্বিত পরিকল্পনা প্রধানমন্ত্রীর 2:24 PM বাহরাইনে ক্ষেপণাস্ত্র হামলায় বাংলাদেশি নিহত 2:06 PM সংসদ অধিবেশনে রাষ্ট্রপতিকে ভাষণে বিরত রাখতে প্রধানমন্ত্রীর কাছে চিঠি 2:01 PM ঢাবির ইফতারে থাকছে না গরু, বয়কটের ঘোষণা শিক্ষার্থীদের 1:54 PM অনিশ্চয়তা কাটিয়ে দেশে ফিরছেন মুশফিক