• রাজনীতি

    ইরানে হামলা বন্ধ না হলে, বৃহত্তর কর্মসূচি দেবে জামায়াত ইসলামী

      প্রতিনিধি 1 March 2026 , 5:49:46 প্রিন্ট সংস্করণ

    ইরানে হামলা বন্ধ না হলে, বৃহত্তর কর্মসূচি দেবে জামায়াত ইসলামী। ছবি: সংগৃহীত।
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    ইরানে হামলা বন্ধ না হলে, বাংলাদেশ জামায়াতে ইসলামী বৃহত্তর কর্মসূচি দেবে বলে জানিয়েছেন, দলটির নায়েবে আমির এ টি এম আজহারুল ইসলাম। এ ছাড়াও ইসরায়েলি পণ্য বয়কটের হুঁশিয়ারি দেন জামায়াত নেতারা।

    বিজ্ঞাপন

    রোববার (১ মার্চ) ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যার প্রতিবাদে বায়তুল মোকাররম এলাকায় বিক্ষোভ মিছিল করে জামায়াতে ইসলামী। ইরানের জনগণের বিপক্ষে গিয়ে এই হামলাকে গণতন্ত্রের পরিপন্থী বলে মন্তব্য করেন জামায়াত নেতা। তিনি বলেন, জাতিসংঘ এবং ওআইসি নিজেদের মোড়ল ভাবলেও ইতিবাচক ভূমিকা নিতে না পারার কারণে মানুষ তাদের প্রত্যাখ্যান করবে।

    এ সময় দলের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান বলেন, জাতিসংঘকে কার্যকর ভূমিকা নিতে হবে। মুসলিম বিশ্বকে ঐক্যবদ্ধ হতে হবে। আগামী ১২ মার্চ ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে খামেনি হত্যার ঘটনায় নিন্দা প্রস্তাব জানানোর জন্য অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানান বক্তারা।

    অপরদিকে, চুয়াডাঙ্গার জীবননগরে জামায়াত নেতা হাফিজুর রহমানকে হত্যার নিন্দা জানান রফিকুল ইসলাম খান। অবিলম্বে হত্যাকারীদের গ্রেপ্তারে তিনি স্বরাষ্ট্রমন্ত্রীর প্রতি আহ্বান জানান।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    5:35 PM ভ্রমণ ভিসায় কত দিন থাকা যাবে যুক্তরাষ্ট্রে, স্পষ্ট করল দূতাবাস 5:00 PM সারাদেশে চাঁদাবাজদের ‘নিরপেক্ষ তালিকা’ প্রস্তুত করছে র‍্যাব 4:36 PM ইরানের জব্দকৃত সম্পদ ছাড়তে রাজি হয়েছে যুক্তরাষ্ট্র 4:22 PM বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের চিঠি পেয়েছিলেন পূর্ণিমা 4:02 PM সৈয়দপুরে হঠাৎ অসুস্থ ত্রাণমন্ত্রী, এয়ার অ্যাম্বুলেন্সে আনা হচ্ছে ঢাকায় 3:08 PM সাগরে মাছ ধরার ট্রলারে ৫ লাখ পিস ইয়াবা, আটক ৯ 2:45 PM আন্দোলন ও সংগ্রামে যাদের ভূমিকা আছে তাদেরই মনোনয়ন দেবে বিএনপি : রিজভী 1:54 PM জ্বালানিতে অতিরিক্ত ৩৬ হাজার কোটি টাকা ভর্তুকি দিতে হতে পারে: অর্থমন্ত্রী 1:33 PM রাজনীতিতে আসছেন নায়িকা বর্ষা! 1:06 PM পৃথিবীতে ফিরল আর্টেমিস-২