• জাতীয়

    সিভিল সার্জনদের অফিসে থাকা চলবে না, ভিজিটে যেতে হবে: স্বাস্থ্যমন্ত্রী

      প্রতিনিধি 27 February 2026 , 3:18:39 প্রিন্ট সংস্করণ

    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    সিভিল সার্জনদের অফিসে বসে থাকা চলবে না, ভিজিটে যেতে হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুল।

    শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) দুপুরে নরসিংদীর মনোহরদী উপজেলার সকল সরকারি কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

    সাখাওয়াত হোসেন বকুল বলেন, স্বাস্থ্য ব্যবস্থাকে নিরবচ্ছিন্ন ও সহজ করার লক্ষ্যে ডাক্তারদের পছন্দের জায়গায় তাদের পোস্টিংয়ের ব্যবস্থা করা হবে। ডাক্তারদের যদি তাদের পছন্দের জায়গায় দেওয়া যায় তবে স্বাস্থ্যসেবার মান বাড়বে বলে মনে করছি।

    বিজ্ঞাপন

    তিনি বলেন, স্বাস্থ্যখাতের সীমিত সম্পদের সুষ্ঠু ব্যবহার আমরা করবো। সারাদেশে অতিরিক্ত যে অবকাঠামোগুলো হয়ে আছে কিন্তু চিকিৎসা সেবা চালু হয়নি। সেগুলোতে আমরা আমরা কার্যক্রম শুরু করবো। যেমন নরসিংদী ১৫০ শয্যা হাসপাতাল হয়ে আছে চালু হয়নি। এরকম অবকাঠামোসহ সারাদেশে চালু করব, প্রয়োজনে নতুন করব।

    তিনি আরও বলেন, ডাক্তারসহ সবাইকে সঠিক সময়ে তাদের কর্মস্থলে আসতে হবে। স্বাস্থ্য ব্যবস্থায় যে শূন্য পদগুলো রয়েছে তা দ্রুত পূরণের ব্যবস্থা করা হবে। কমিউনিটি ক্লিনিকগুলোকে প্রয়োজনীয় জনবলের সমন্বয়ে সচল করা হবে। যাতে মায়েরা প্রাথমিক সকল সেবা সেখান থেকে নিতে পারে। মায়েদের ব্রেস্ট ক্যানসার সচেতনতাও বাড়ানো হবে। এছাড়া যেসব হাসপাতালগুলো পর্যাপ্ত জনবল ও যন্ত্রাংশের অভাবে পড়ে আছে সেগুলো চালু করার জন্য কার্যক্রম গ্রহণ করা হয়েছে।

    এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এম.এ. মুহাইমিন আল জিহান, সহকারী কমিশনার (ভূমি) সজিব মিয়া, উপজেলা বিএনপির সদস্যসচিব আমিনুর রহমান সরকার দোলন, মনোহরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ সরকারি সকল দপ্তরের কর্মকর্তাবৃন্দ।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    3:18 PM সিভিল সার্জনদের অফিসে থাকা চলবে না, ভিজিটে যেতে হবে: স্বাস্থ্যমন্ত্রী 3:12 PM পাকিস্তানের হামলায় আফগানিস্তানের সর্বোচ্চ ধর্মীয় নেতা নিহত! 3:01 PM কমেছে লেবুসহ নিত্যপণ্যের দাম 2:39 PM ফ্যামিলি কার্ড উদ্বোধনে ১০ মার্চ বগুড়ায় যাবেন প্রধানমন্ত্রী 2:15 PM ভূমিকম্প আবারও 2:09 PM মসজিদের টাকা নিয়ে তুমুল সংঘর্ষ 1:10 PM দৃষ্টান্তমূলক বিচার দাবি জামায়াত আমিরের 1:06 PM পাক-আফগান সংঘর্ষ: উত্তেজনা হ্রাসের আহ্বান গুতেরেসের 1:01 PM গণমাধ্যমের সর্বোচ্চ স্বাধীনতা নিশ্চিত করা হবে: তথ্যমন্ত্রী 7:34 PM গণভোটের ফলাফল: প্রায় ১১ লাখ ভোট কমিয়ে সংশোধনী গেজেট