• লাইফস্টাইল

    বাড়িতেই তৈরি করে নিন, মাংসের কিমা পুরি

      প্রতিনিধি 21 September 2025 , 8:17:10 প্রিন্ট সংস্করণ

    - বাড়িতে তৈরি মাংসের কিমা পুরি। ছবি: সংগৃহীত।
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    অস্বাস্থ্যকর খাবারে শরীরের মারাত্মক ক্ষতি হয়। তবুও বিকেলের নাস্তায় পুরি হলে বাঙ্গালীর জমে যায়। কিন্তু বাইরের দোকানগুলো থেকে আনা ভাজা-পোড়া খাবার এড়িয়ে যাওয়াই স্বাস্থের পক্ষে ভালো। এর বদলে বাড়িতে তৈরি করে নিতে পারেন সুস্বাদু কিমা পুরি।

    রেসিপি: (যে সকল উপকরণ লাগবে) মাংসের কিমা-আধা কাপ, আদা বাটা-আধা চা চামচ, রসুন বাটা-আধা চা চামচ, কাঁচা মরিচ কুচি-৫/৬ টি, পেঁয়াজ কুচি-আধা কাপ, ধনিয়া পাতা কুচি-২ টেবিল চামচ, পুদিনা পাতা কুচি-২ টেবিল চামচ, ময়দা-২ কাপ, টেস্টিং সল্ট-১/২ চা চামচ, লবণ-স্বাদমতো এবং ভাজার জন্য তেল।

    বিজ্ঞাপন

    তৈরি করবেন যেভাবে: প্রথমে এককাপ পানি, আদা বাটা, রসুন বাটা ও লবণ দিয়ে মাংসের কিমা সেদ্ধ করে নিন। কড়াইতে তেল দিয়ে তাতে পেঁয়াজ হালকা ভেজে-কাঁচা মরিচ কুচি, টেস্টিং সল্ট, ধনিয়া পাতা ও পুদিনা পাতা দিয়ে ভাজা ভাজা হলে নামিয়ে নিন।

    অপরদিকে, নির্দিষ্ট পরিমাণ ময়দার সঙ্গে ৫ টেবিল চামচ তেল ও লবণ দিয়ে ঝরঝরে করে নিন। এরপর তাতে পরিমাণমতো পানি মিশিয়ে মথে নিন। ময়দার-ডো ভাগ করে নিন। একটি করে ডো-এর ভেতর কিমা দিয়ে ভালোমতো মুড়ে নিন। এবার আলতো হাতে রুটির মতো বেলে নিন।

    সবগুলো পুরি তৈরি করে, এবার কড়াইয়ের মধ্যে তেল গরম করে তাতে পুরিগুলো সোনালি রঙের করে ভেজে তুলুন। পরবর্তীতে সস বা সালাদ দিয়ে গরম গরম পরিবেশন করুন সুস্বাদু কিমা পুরি।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    12:24 PM ২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ ও নিউজিল্যান্ড সিরিজ, টিকিট কাটবেন যেভাবে 12:13 PM হরমুজ প্রণালিতে টোল নেওয়া হবে ইরানি রিয়ালে 11:54 AM এনসিপির নতুন কার্যালয় উদ্বোধন অনুষ্ঠানে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০ 11:39 AM ৭১ সদস্যের প্রতিনিধিদল নিয়ে ইসলামাবাদে ইরান 11:21 AM চাকরির বড় সার্কুলার আসছে, ছয় মাসে ৫ লাখ নিয়োগের প্রস্তুতি 4:16 PM সোনালি মুরগি কিনতে ক্রেতাদের নাভিশ্বাস 4:08 PM জাতীয় সংসদে আরও ১০ বিল পাস 6:53 PM বর্ষবরণের অনুষ্ঠান ঘিরে বিশেষ নির্দেশনা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের 6:44 PM রাতের মধ্যে ৭ অঞ্চলে ঝড়ের আশঙ্কা 6:07 PM শেরপুর-৩ ও বগুড়া-৬ উপনির্বাচন: ভোটগ্রহণ শেষ, চলছে গণনা