• বিনোদন

    ব্রেন টিউমারের সফল অস্ত্রোপচার: বাসায় বিশ্রামে তানিয়া বৃষ্টি

      প্রতিনিধি 20 February 2026 , 7:01:42 প্রিন্ট সংস্করণ

    ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তানিয়া বৃষ্টি। ছবি: সংগৃহীত।
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    ব্রেন টিউমারের সফল অস্ত্রোপচার শেষে অবশেষে হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তানিয়া বৃষ্টি। রাজধানীর একটি হাসপাতালে গত রোববার তার এই জটিল অস্ত্রোপচার সম্পন্ন হয়। এরপর ৭২ ঘণ্টার নিবিড় পর্যবেক্ষণ শেষে বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) তাকে ছাড়পত্র দেন চিকিৎসকরা।

    বিজ্ঞাপন

    তানিয়া বৃষ্টির বাসায় ফেরার বিষয়টি সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছেন নির্মাতা সকাল আহমেদ। তিনি জানান, হাসপাতাল থেকে ছাড়পত্র পাওয়ার পর বর্তমানে নিজের বাসাতেই পূর্ণ বিশ্রামে আছেন এই অভিনেত্রী। এর আগে, গত ১৪ ফেব্রুয়ারি হঠাৎ করেই নিজের অসুস্থতার খবর সামাজিক যোগাযোগমাধ্যমে জানান তানিয়া।

    হাসপাতালের বিছানায় বসা একটি ছবি শেয়ার করে তিনি জানিয়েছিলেন, পরদিন তার মাথায় অস্ত্রোপচার হবে। সে সময় ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের কাছে নিজের সুস্থতার জন্য দোয়াও চেয়েছিলেন তিনি।

    এদিকে, অভিনেত্রীর বর্তমান শারীরিক অবস্থার কথা বিবেচনা করে একটি বিবৃতির মাধ্যমে আপাতত কাজ বা শুটিং সংক্রান্ত বিষয়ে তার সঙ্গে যোগাযোগ না করার অনুরোধ জানানো হয়েছে। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী তার এখন সম্পূর্ণ বিশ্রাম ও নিরবচ্ছিন্ন চিকিৎসা প্রয়োজন। পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, পুরোপুরি সুস্থ হয়ে ওঠার পর তানিয়া নিজেই সবার সঙ্গে যোগাযোগ করবেন।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    7:01 PM ব্রেন টিউমারের সফল অস্ত্রোপচার: বাসায় বিশ্রামে তানিয়া বৃষ্টি 6:47 PM ১০ উপদেষ্টার মধ্যে ৮ জনকে দফতর বণ্টন 5:31 PM মিসরে ট্রাক ও যাত্রীবাহী পিকআপের সংঘর্ষে ১৮ জন নিহত 5:20 PM ফাহিমার অলরাউন্ড নৈপুণ্য: পাকিস্তানকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ 5:11 PM শনিবার মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস 4:52 PM সিএনজি স্টেশন প্রতিদিন ৬ ঘণ্টা করে বন্ধ 4:51 PM ১২টা ১ মিনিটে ভাষা শহীদদের শ্রদ্ধা জানাবেন, প্রধানমন্ত্রী তারেক রহমান 4:31 PM বাংলাদেশ ও মালয়েশিয়া: দুই প্রধানমন্ত্রীর টেলিফোনে শুভেচ্ছা বিনিময় 4:23 PM রমাদান মাসে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের দাবি খেলাফত মজলিসের 4:09 PM একুশে ফেব্রুয়ারি ঘিরে নিরাপত্তা শঙ্কা নেই: ডিএমপি কমিশনার