• জাতীয়

    ভোটের আগে ফাঁকা রাজধানী

      প্রতিনিধি 11 February 2026 , 12:12:37 প্রিন্ট সংস্করণ

    ছবি: সংগৃহীত।
    ছবি: সংগৃহীত।
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    নির্বাচনকে ঘিরে রাজধানী জুড়ে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। গুরুত্বপূর্ণ মোড়ে মোড়ে বসানো হয়েছে চেকপোস্ট, চলছে সন্দেহভাজন ব্যক্তি ও যানবাহনের তল্লাশি। ফলে চিরচেনা যানজটের শহর ঢাকা এখন অনেকটাই ফাঁকা রূপ নিয়েছে।
    শাহবাগ, হাতিরঝিল, কাওরানবাজার, রামপুরা, ফার্মগেট, মিরপুর, বনানী, গুলশান, বাড্ডা ও উত্তরাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় পুলিশ চেকপোস্ট বসিয়েছে। প্রাইভেটকার ও সিএনজি থামিয়ে চালক-যাত্রীদের পরিচয় ও গন্তব্য সম্পর্কে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
    রাজধানীবাসী রুমি রেজা বলেন, “ঢাকাকে এত ফাঁকা আগে কখনো দেখিনি। ঈদের ছুটিতেও রাস্তায় এর চেয়ে বেশি গাড়ি ও মানুষ থাকে। শহরটা আজ অনেক ফাঁকা হওয়ার করণে শব্দ দুষণ নেই। আমি এর আগে অন্য দেশ ঘুরেছি।মানুষের সমাগম কম হওয়াই দেশটা আজ বিদেশ মনে হচ্ছে। বিভিন্ন জেলার ভোটাররা আগেভাগেই ঢাকা ছেড়েছেন।”

    বিজ্ঞাপন

    জাতীয় নির্বাচনের ছুটির প্রভাব পড়েছে রাজধানীর মেট্রোরেলেও। আগারগাঁও ও শাহবাগ স্টেশনে দেখা যায়নি চিরচেনা ভিড় কিংবা দীর্ঘ লাইন। যাত্রীসংখ্যা কম থাকায় স্টেশনের কর্মকর্তা-কর্মচারীদের মাঝেও তেমন কর্মব্যস্ততা ছিল না।
    এদিকে শেষ মুহূর্তেও অনেকে গ্রামের বাড়ির উদ্দেশ্যে রওনা হচ্ছেন। বারিধারা এলাকায় সিএনজি অটোরিকশার অপেক্ষায় থাকা ২০ বছর বয়সী রোদেলা জানান, এবারই তিনি প্রথম ভোট দিতে যাচ্ছেন। ঝিনাইদহে বসবাস করলেও কাজের সূত্রে ঢাকায় ছিলেন তিনি। তার গ্রামের বাড়ি ঝিনািইদহ সদরে।
    রোদেলা বলেন, “আমি প্রথমবার ভোট দিতে যাচ্ছি। ভোট নাগরিক আধিকার এখন পর্যন্ত বাসের টিকিট পাব কি না নিশ্চিত নই। না পেলে লোকাল পরিবহনে ভেঙে ভেঙে যেতে হবে, এতে সময় বেশি লাগবে। তবুও ভোট দিতে বাড়ি যাচ্ছি।”

    নির্বাচন ঘিরে নিরাপত্তা কড়াকড়ি ও মানুষের বাড়ি ফেরার কারণে রাজধানীর রাস্তাঘাট অনেকটাই ফাঁকা হয়ে পড়েছে। সরেজমিনে কথা হয় সিনিয়র সংবাদিকের মাজেদ রেজা বাধনের সঙ্গে। তিনি বলেন ,আমি গণমাধ্যম কর্মী । আমাদের কাজ সংবাদ সংগ্রহ করা । আমি প্রতিদিন আমার ব্যাক্তিগত গিাঢ়িতে ফার্মগেট থেকে গুলশান-১ পর্যন্ত অফিসে যেতে তার সময় লাগে প্রায় ১ ঘণ্টা ৩০ মিনিট। তবে আজ ঢাকা ফাঁকা থাকায় একই পথ পাড়ি দিতে সময় লেগেছে মাত্র ১৫ মিনিট।

    সার্বিকভাবে, নির্বাচনকে কেন্দ্র করে নিরাপত্তা জোরদার ও মানুষের রাজধানী ত্যাগ- এই দুই কারণে ব্যস্ত নগরী ঢাকা যেন অস্থায়ীভাবে এক ভিন্ন রূপ ধারণ করেছে। প্রশাসন আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সতর্ক অবস্থানে রয়েছে।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    6:50 PM স্বস্তিকা ও পরমব্রতর বিরুদ্ধে গুরুতর অভিযোগ 1:10 PM প্রধানমন্ত্রী ময়মনসিংহ যাচ্ছেন কাল 12:52 PM ট্রেনের ছাদে ভ্রমণ ঠেকাতে ৩ স্তরের নিরাপত্তাব্যবস্থা 12:31 PM সৌদিতে রোনালদোর প্রথম শিরোপা উৎসব 12:02 PM প্রকাশ্যে এলো রামিসার ধর্ষক ও হত্যাকারী সোহেলের যত অপকর্ম 11:52 AM রামিসা হত্যা মামলায় আসামিপক্ষে লড়বেন না ঢাকা বারের আইনজীবীরা 11:25 AM বাংলাদেশ ফুটবল দলের নতুন কোচ থমাস ডুলি 6:55 PM বেসরকারি চাকরিজীবীদের জন্য বড় সুখবর  6:18 PM অবসর ভেঙে বিশ্বকাপে ফিরছেন ম্যানুয়েল নয়ার 5:41 PM ইধিকা-জ্যোতির্ময়ীর পর এবার ঢালিউডে দেবের নায়িকা