• রাজনীতি

    মা-বাবার কবর জিয়ারতের মাধ্যমে নির্বাচনি প্রচারণা শেষ তারেক রহমানের

      প্রতিনিধি 10 February 2026 , 4:24:28 প্রিন্ট সংস্করণ

    মা-বাবার কবর জিয়ারতের মাধ্যমে নির্বাচনি প্রচারণা শেষ করলেন তারেক রহমান। ছবি: সংগৃহীত।
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    দিনভর সোমবার (৯ ফেব্রুয়ারি) ধারাবাহিক জনসভা শেষে, রাতে বাবা ও মায়ের (সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া) কবর জিয়ারতের মধ্য দিয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণা শেষ করলেন, বিএনপি’র চেয়ারম্যান তারেক রহমান।

    এ সময় তিনি তার বাবা ও মায়ের কবরের পাশে দাঁড়িয়ে সুরা ফাতিহা দোয়া পাঠ করেন। দুহাত তুলে আল্লাহর দরবারে মোনাজাত করেন। শেষে কবরের সামনে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন। অপরদিকে, সোমবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় বিএনপি আয়োজিত নির্বাচনী জনসভায় অংশ নেন তিনি।

    বিজ্ঞাপন

    শেষ দিনের নির্বাচনী জনসভা শুরু হয়, সকালে ঢাকা-১৭ আসনের বনানী কামাল আতাতুর্ক এভিনিউ খেলার মাঠে অনুষ্ঠিত জনসভা দিয়ে। এরপর পর্যায়ক্রমে তিনি ঢাকা-১০ আসনের কলাবাগান ক্রীড়াচক্র মাঠ, ঢাকা-৮ আসনের পীর জঙ্গী মাজার রোড, ঢাকা-৯ আসনের বাসাবো তরুণ সংঘ মাঠ, ঢাকা-৫ আসনের যাত্রাবাড়ী শহীদ ফারুক রোড, ঢাকা-৪ আসনের জুরাইন দয়াগঞ্জ রোড এবং ঢাকা-৬ আসনের ধুপখোলা মাঠে আয়োজিত জনসভায় বক্তৃতা করেন।

    দিনের শেষ কর্মসূচি হিসেবে সন্ধ্যা ৬টায় ঢাকা-৭ আসনের লালবাগ বালুর মাঠে (সাবেক আজাদ মাঠ) অনুষ্ঠিত জনসভায় অংশ নেন তারেক রহমান। সেটি শেষ করে রাত আনুমানিক ১১টার দিকে তিনি রাজধানীর শেরেবাংলা নগরে বাবা-মায়ের কবরের কাছে যান।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    4:24 PM মা-বাবার কবর জিয়ারতের মাধ্যমে নির্বাচনি প্রচারণা শেষ তারেক রহমানের 4:14 PM খেজুর কিনে ঠকছেন? ভালো খেজুর চেনার ৫ উপায় 4:00 PM পদত্যাগের ঘোষণা ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের 3:30 PM অপারেশন ডেভিল হান্ট ফেইজ ২: ২৪ ঘণ্টায় ১৫ জন গ্রেফতার 1:54 PM ভোটের আগে রিজার্ভ উঠল ৩৪ বিলিয়ন ডলারের ঘরে 1:48 PM প্রশান্ত মহাসাগরে যুক্তরাষ্ট্রের হামলা, নিহত ২ 1:42 PM সুষ্ঠু ও গঠনমূলক নির্বাচন হলে ফল মেনে নেবে বিএনপি: মাহদী আমিন 1:29 PM দুর্নীতিতে ১৩তম বাংলাদেশ, সুদান-সোমালিয়া এক নম্বরে 12:58 PM ভোট দিতে গিয়ে বাড়তি ভাড়া আর ভোগান্তিতে ঘরমুখো মানুষ 12:46 PM শাকিবের হাত ধরেই আসবেন মিথিলা