• সর্বশেষ

    বিশ্বাসযোগ্য ও শান্তিপূর্ণ নির্বাচন দেখতে চায় ইউরোপীয় ইউনিয়ন: পর্যবেক্ষক মিশন প্রধান

      প্রতিনিধি 7 February 2026 , 6:00:13 প্রিন্ট সংস্করণ

    ইইউ নির্বাচন পর্যবেক্ষণ মিশনের প্রধান পর্যবেক্ষক- ইভারস আইজাবস। ছবি: বাসস।
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) নির্বাচন পর্যবেক্ষণ মিশনের (ইওএম) প্রধান পর্যবেক্ষক ইভারস আইজাবস বলেছেন, বাংলাদেশে একটি সুষ্ঠু, অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন দেখতে চায় ইউরোপীয় ইউনিয়ন। শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বিকেলে সিলেট প্রেস ক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এই মন্তব্য করেন।

    এই সভায় উপস্থিত ছিলেন-সিলেট প্রেস ক্লাব সভাপতি মুকতাবিস উন নূর ও ইইউ নির্বাচন পর্যবেক্ষণ দলের প্রেস অফিসার এভারহার্ড লিউই। সভা সঞ্চালনা করেন, সিলেট প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ সিরাজুল ইসলাম।

    মিশন প্রধান আরও বলেন, বাংলাদেশের সঙ্গে ইইউর সম্পর্ক পুরোনো ও দীর্ঘদিনের। আমরা সবসময় বাংলাদেশকে একটি গতিশীল রাষ্ট্র হিসেবে দেখতে চাই। আমরা আশা করি, অবাধ, বিশ্বাসযোগ্য ও শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনের মাধ্যমে বাংলাদেশে একটি নতুন পার্লামেন্ট গঠিত হবে এবং একটি গতিশীল রাষ্ট্র হিসেবে দেশটি আবির্ভূত হবে।

    বিজ্ঞাপন

    সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ঐতিহাসিক এই নির্বাচন ব্যালট বাক্সের মাধ্যমে গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করতে অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই নির্বাচন শান্তিপূর্ণ, বিশ্বাসযোগ্য ও স্বচ্ছভাবে আয়োজন করা জরুরি। ভোটের দুইদিন পর ১৪ ফেব্রুয়ারি ইইউ-ইওএম ঢাকায় একটি প্রাথমিক পর্যবেক্ষণ প্রকাশ করবে এবং সংবাদ সম্মেলন করবে। ভবিষ্যৎ নির্বাচনের জন্য সুপারিশ তুলে ধরে একটি পূর্ণাঙ্গ, চূড়ান্ত প্রতিবেদন প্রায় ২ মাস পর প্রকাশিত হবে।

    ইইউ মিশন প্রধান বলেন, মিশনটির পূর্ণাঙ্গ জনবলে ইইউর সব সদস্য রাষ্ট্রের পাশাপাশি কানাডা, নরওয়ে এবং সুইজারল্যান্ড থেকে প্রায় ২০০ জন পর্যবেক্ষক যুক্ত হবেন। তাদের মধ্যে রয়েছেন ঢাকায় অবস্থানরত ১১ জন বিশ্লেষকের একটি মূল দল, ৫৬ জন দীর্ঘমেয়াদি পর্যবেক্ষক, ভোটের ঠিক আগের দিন নিযুক্ত ৯০ জন স্বল্পমেয়াদি পর্যবেক্ষক এবং ইইউ সদস্য রাষ্ট্র ও অংশীদার দেশগুলোর কূটনৈতিক মিশনের পর্যবেক্ষকরা। ইউরোপীয় পার্লামেন্টের একটি প্রতিনিধি দলও মিশনকে আরো শক্তিশালী করবে।

    সুত্র: সিলেট, ৬ ফেব্রুয়ারি-২০২৬, বাসস।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    6:00 PM বিশ্বাসযোগ্য ও শান্তিপূর্ণ নির্বাচন দেখতে চায় ইউরোপীয় ইউনিয়ন: পর্যবেক্ষক মিশন প্রধান 5:47 PM যেভাবে ভোটাররা দ্রুত নিজ ভোটকেন্দ্রের তথ্য জানতে পারবেন 5:39 PM বি১/বি২ ভিসা নিয়ে নতুন বার্তা ঢাকার মা‌র্কিন দূতাবাসের 5:31 PM ঠাকুরগাঁও স্থানীয় বিমানবন্দরটি দ্রুত চালুর প্রতিশ্রুতি তারেক রহমানের 5:17 PM সৌদি আরবে উটের জন্য চালু হচ্ছে পাসপোর্ট 4:59 PM তারেক রহমানের নির্বাচনী গণসংযোগে জাইমা রহমান 4:41 PM যমুনার সামনে বিক্ষোভে আইনশৃঙ্খলা বাহিনী কোনো গুলি ছোঁড়েনি: অন্তর্বর্তী সরকার 4:35 PM গণমাধ্যমের কাছে দায়িত্বশীল সাংবাদিকতা প্রত্যাশা করে সরকার : প্রেস সচিব 4:14 PM রোববার থেকে চট্টগ্রাম বন্দরে ফের অনির্দিষ্টকালের ধর্মঘট 2:32 PM সাভারের শীর্ষ মাদক ব্যবসায়ী গুটি ফিরোজ’ গ্রেফতার