• আন্তর্জাতিক

    জেরুজালেমে ‘জাতিসংঘের ত্রাণ সংস্থার দপ্তর’ গুঁড়িয়ে দিয়েছে ইসরায়েল

      প্রতিনিধি 20 January 2026 , 8:33:51 প্রিন্ট সংস্করণ

    জেরুজালেমে ‘জাতিসংঘের ত্রাণ সংস্থার দপ্তর’ গুঁড়িয়ে দিয়েছে ইসরায়েল। ছবি-সংগৃহীত।
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    পূর্ব জেরুজালেমে ফিলিস্তিনি শরণার্থীদের জন্য নিয়োজিত জাতিসংঘের ত্রাণ সংস্থার (ইউএনআরডাব্লিউএ) সদর দপ্তরের ভবনগুলো গুঁড়িয়ে দিতে শুরু করেছে দখলদার ইসরায়েল। মঙ্গলবার (২০ জানুয়ারি) এই ধ্বংসযজ্ঞ শুরু হওয়ার পর সংস্থাটি একে একটি নজিরবিহীন হামলা এবং আন্তর্জাতিক আইনের গুরুতর লঙ্ঘন হিসেবে অভিহিত করে তীব্র নিন্দা জানিয়েছে।

    ‘ইউএনআরডাব্লিউএ’-এর মুখপাত্র জোনাথন ফাউলার বার্তা সংস্থা-রয়টার্সকে জানিয়েছেন, স্থানীয় সময় সকাল ৭টায় ইসরায়েলি বাহিনী কম্পাউন্ডে প্রবেশ করে নিরাপত্তা রক্ষীদের জোরপূর্বক বের করে দেয় এবং এরপর বুলডোজার দিয়ে ধ্বংসলীলা শুরু করে। তিনি বলেন, ‘এটি (ইউএনআরডাব্লিউএ) এবং এর আঙিনার ওপর একটি নজিরবিহীন হামলা। এটি আন্তর্জাতিক আইন এবং জাতিসংঘের বিশেষ সুযোগ-সুবিধা ও অনাক্রম্যতার একটি গুরুতর লঙ্ঘন।

    অপরদিকে, ইসরায়েল দাবি করেছে যে-‘এই চত্বরটি দখল করা ইসরায়েলির এবং আন্তর্জাতিক আইন অনুযায়ী বৈধ এবং সেখানে জাতিসংঘের কোনো কর্মী ছিল না’। এর আগে গত বছর এই চত্বরটি দখলের পর মঙ্গলবার ইসরায়েলি বাহিনী বুলডোজার নিয়ে সেখানে প্রবেশ করে।

    বিজ্ঞাপন

    সংস্থাটির সাবেক কর্মীরা জানিয়েছেন, মঙ্গলবার যে ভবনগুলো ধ্বংস করা হয়েছে সেগুলো এক সময় পশ্চিম তীর এবং গাজার জন্য পাঠানো ত্রাণ সামগ্রী মজুত রাখার কাজে ব্যবহৃত হতো। ইউএন আর ডাব্লিউএ-এর সাবেক চিফ অব স্টাফ হাকাম শাহওয়ান বলেন, ‘‘আজকের এই ধ্বংসযজ্ঞ বিশ্বের কাছে ইসরায়েলের পক্ষ থেকে একটি বার্তা যে, তারাই একমাত্র দেশ যারা আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেও পার পেয়ে যেতে পারে।’’

    প্রত্যক্ষদর্শীরা জানান, ‘ইসরায়েলি বাহিনীর ঘেরাওয়ের মধ্যে বুলডোজারগুলো ‘ইউএনআরডাব্লিউএ’ এর কম্পাউন্ডের ভেতর বেশ কয়েকটি বড় ভবন এবং ছোট কাঠামো গুঁড়িয়ে দেয়। এক সময় এই দপ্তরটিতে সংস্থাটির কয়েক ডজন কর্মী কাজ করতেন। গত বছরের শুরুতে ইসরায়েল সংস্থাটিকে সব কার্যক্রম বন্ধ করে এলাকা ছাড়ার নির্দেশ দেয়ার পর থেকে ভবনটি অব্যবহৃত অবস্থায় ছিল’।

    অপরদিকে, ইসরায়েল অভিযোগ করে আসছে যে-‘ইউএনআরডাব্লিউএ’ এর কিছু কর্মী গত ৭ অক্টোবর হামাসের হামলায় জড়িত ছিল। তবে সংস্থাটি বলছে, ইসরায়েল তাদের অভিযোগের সপক্ষে পর্যাপ্ত প্রমাণ দিতে ব্যর্থ হয়েছে এবং ‘ইউএনআরডাব্লিউএ’ বিরুদ্ধে তারা পরিকল্পিতভাবে অপপ্রচার চালাচ্ছে।

    উল্লেখ্য, ২০২৪ সালের অক্টোবরে ইসরায়েলি পার্লামেন্ট একটি আইন পাস করে দেশটিতে ‘ইউএনআরডাব্লিউএ’ এর কার্যক্রম নিষিদ্ধ করে এবং কর্মকর্তাদের এই সংস্থার সাথে যোগাযোগ করতে নিষেধ করে। ধ্বংসযজ্ঞ চলাকালীন ইসরায়েলের উগ্র-ডানপন্থী জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন-গভির একটি ভিডিও প্রকাশ করেন, যেখানে তাকে ভাঙচুরের সামনে দাঁড়িয়ে উচ্ছ্বাস প্রকাশ করতে দেখা যায়। তিনি এই দিনটিকে ‘ঐতিহাসিক এবং ছুটির দিন’ হিসেবে অভিহিত করেন।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    7:05 PM পোস্টাল ব্যালটে কারাবন্দিদের ভোটগ্রহণ শুরু, চলবে ৬ ফেব্রুয়ারি পর্যন্ত 6:36 PM শবেবরাত উপলক্ষে বিশ্ব মুসলমানদের শান্তি কামনা করেন তারেক রহমান 6:35 PM ভোটকেন্দ্রে অনিয়ম হলে সর্বোচ্চ আইনগত ব্যবস্থা নেয়া হবে: আনসার মহাপরিচালক 6:27 PM মোবাইল হস্তান্তর বা বিক্রির আগে নিবন্ধন বাতিল করতে হবে: বিটিআরসি 5:53 PM “ভারতীয় ও সাপের সঙ্গে দেখা হলে আগে ভারতীয়কে মারো” 5:45 PM জাপানে টানা তুষারপাতে অন্তত ৩০ জনের মৃত্যু 5:38 PM এনসিটি ইস্যু: চট্টগ্রাম বন্দরে অনির্দিষ্টকালের কর্মবিরতি ঘোষণা 5:37 PM ৯ ফেব্রুয়ারি বাংলাদেশ টেলিভিশনে ভাষণ দেবেন তারেক রহমান 5:35 PM ৬ ফেব্রুয়ারি বিএনপির ইশতেহার ঘোষণা: মাহদী আমিন 5:08 PM বিচ্ছেদের পেছনে তৃতীয় পক্ষের কোনও ভূমিকা নেই: পরীমনি