• খেলা

    বাংলাদেশও বিশ্বকাপে খেলতে পারে : ফিফা সভাপতি

      প্রতিনিধি 17 January 2026 , 11:34:05 প্রিন্ট সংস্করণ

    ছবি: সংগৃহীত।
    ছবি: সংগৃহীত।
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    আগামী জুনে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে বসবে ফিফা বিশ্বকাপের আসর। এই আসর সামনে রেখে গত বুধবার ফিফা বিশ্বকাপ ট্রফি বাংলাদেশ সফরে আসে। এ ট্রফি খুব কাছ থেকে দেখেছেন বাংলাদেশ জাতীয় দলের অধিনায়ক জামাল ভূঁইয়া ও শেখ মোরসালিনরা। তাদের দৃঢ় বিশ্বাস, নতুন প্রজন্মের হাত ধরে সাউথ এশিয়ান অঞ্চল থেকে একদিন ফিফা বিশ্বকাপে খেলবে বাংলাদেশ।

    বিজ্ঞাপন

    বিশ্বকাপে বাংলাদেশ খেলতে পারেন বলে মনে করেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোও। সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে এক অনুসারী ইনফান্তিনোকে প্রশ্ন করেছেন, বাংলাদেশ কি কখনো বিশ্বকাপ খেলবে? উত্তরে ফিফা সভাপতি বলেন, ‘অবশ্যই, বাংলাদেশ ফিফা বিশ্বকাপে খেলতে পারে। বাংলাদেশ ও অন্য দেশগুলো প্রথমবারের মতো বিশ্বকাপে যেন অংশ নিতে পারে, সেটিই হলো ফিফার উদ্দেশ্য। আগামী বছরের বিশ্বকাপে আমাদের বেশ কয়েকটি নতুন দল রয়েছে। আমাদের এখানে আফ্রিকা থেকে কেপ ভার্দ, কনকাকাফ অঞ্চল থেকে কুরাসাও রয়েছে। এখানে উজবেকিস্তান রয়েছে যারা প্রথমবারের মতো কোয়ালিফাই করেছে এবং জর্ডান রয়েছে যারা প্রথমবারের মতো কোয়ালিফাই করেছে।

    ইনফান্তিনো আরো বলেন, ‘বাংলাদেশ ফুটবলের দারুণ এক দেশ। যেখানে এখন ফুটবল উন্নতি করছে। তাদের অবশ্যই সুযোগ আছে (বিশ্বকাপে খেলার)। বাংলাদেশ ফুটবল ও ফুটবল সংশ্লিষ্টদের উন্নতিতে ফিফা প্রচুর বিনিয়োগ করছে। বাংলাদেশসহ বিশ্বের সব জায়গায় প্রতিভা রয়েছে এবং অদূর ভবিষ্যতে বিশ্বকাপে খেলতে পারে বাংলাদেশ, সেটিই দেখার অপেক্ষায় আছি।

    দেওয়ান হামজা চৌধুরী, শমিত সোমদের মতো প্রতিভাবান ও অভিজ্ঞ ফুটবলাররা যোগ দেওয়ায় সাউথ এশিয়ান অঞ্চলে অন্যতম শক্তিশালী দলে পরিণত হয়েছে বাংলাদেশ। হামজাদের ঘিরে নতুন আশার সঞ্চার হয়েছে দেশের ফুটবলে। তাদের হাত ধরে দ্রুতগতিতেই সামনের দিকে এগিয়ে যাবে বাংলাদেশের ফুটবল এবং ধাপে ধাপে বিশ্বকাপ খেলার স্বপ্নও একদিন পূরণ হয়ে যেতে পারে।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    7:34 PM গণভোটের ফলাফল: প্রায় ১১ লাখ ভোট কমিয়ে সংশোধনী গেজেট 6:24 PM আবারও বাড়ল বিশ্ববাজারে স্বর্ণের দাম 5:59 PM জাতীয় ভোটার দিবসের সকল কর্মসূচি স্থগিত: ইসি 5:56 PM অনুষ্ঠানে গিয়েও বাংলা একাডেমি পুরস্কার পেলেন না মোহন রায়হান 5:52 PM সাহাবুদ্দিনকে অপসারণ করে নতুন রাষ্ট্রপতি নিয়োগে আইনি নোটিশ 5:45 PM একুশে বইমেলার উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান 4:34 PM মন্ত্রিসভার বৈঠকে ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ মওকুফের সিদ্ধান্ত 4:05 PM পোশাক শিল্পের সমস্যা ও সমাধানে বিজিএমইএ’র সুপারিশ চাইলেন অর্থমন্ত্রী 3:52 PM মা হওয়ার সাড়ে তিন মাস পর জনসমক্ষে ক্যাটরিনা! 2:39 PM বিপিএলে ভারতীয় ক্রিকেটারদের খেলা নিয়ে মুখ খুললেন রুবাবা