• জাতীয়

    আইসিইউতে নুর, মাথায় রক্তক্ষরণসহ চোখে মারাত্মক ক্ষতি

      প্রতিনিধি 30 August 2025 , 1:28:18 প্রিন্ট সংস্করণ

    - গুরুতর আহত অবস্থায় ঢামেক আইসিইউতে নুরুল হক নুর।
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন রয়েছেন। তবে মাথায় আঘাতের কারণে সামান্য রক্তক্ষরণ হয়েছে এবং এক চোখে মারাত্মক ক্ষতি দেখা দিয়েছে।

    শনিবার (৩০ আগস্ট) ঢামেকের জরুরি বিভাগের আবাসিক সার্জন ডা. মোস্তাক আহমেদ সাংবাদিকদের এসব তথ্য জানান।

    বিজ্ঞাপন

    দায়িত্বপ্রাপ্ত কয়েকজন চিকিৎসক জানান, তার মাথার হাড়, নাক ও ডান পাশের চোয়ালের হাড় ভেঙে গেছে। যদিও তিনি বর্তমানে স্থিতিশীল আছেন, তবে এখনও শঙ্কামুক্ত বলতে পারছেন না।

    অপরদিকে শুক্রবার (২৯ আগস্ট) রাত ১১টা ২০ মিনিটে নুরুল হককে হাসপাতালে আনা হয়। সে সময় তার নাক থেকে প্রচুর রক্তক্ষরণ হচ্ছিল এবং গজ ব্যান্ডেজ দিয়ে রাখা হয়েছিল। দ্রুত তাকে আইসিইউতে নেয়া হয়।

    ডা. মোস্তাক বলেন, রাতে প্রাথমিক পরীক্ষা-নিরীক্ষা করা হয়। সকালে মাথার সিটি স্ক্যানের রিপোর্টে দেখা গেছে, তার মাথার হাড় ও চোয়ালের হাড় ভেঙেছে। নাকের হাড়ও ভেঙে গেছে। মাথার ভেতরে সামান্য রক্তক্ষরণ রয়েছে। চোখ-মুখ ফুলে গেছে এবং চোখের ভেতরে রক্ত জমেছে। তবে শরীরের অন্য কোথাও আঘাত পাওয়া যায়নি।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    6:25 PM ১৩৩ অধ্যাদেশ নিয়ে সংসদে বিতর্ক, আইনে রূপ নিচ্ছে ১১৭ 5:39 PM সংবাদমাধ্যমে আসছেন সাকিব, আনছেন নিজস্ব নিউজ প্ল্যাটফর্ম 5:04 PM ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে ১০ শিশুর মৃত্যু 4:56 PM শপথ নিলেন নবনির্বাচিত দুই সংসদ সদস্য 4:17 PM যত দ্রুত সম্ভব খুলছে মালয়েশিয়ার শ্রম বাজার: মাহদী আমিন 3:58 PM ঘরে বসেই কাঁচা আমের ঝাল আচার বানানোর রেসিপি 3:42 PM নতুন ব্যাংকের লাইসেন্সে ‘না’ বলার সাহস রাখতে হবে : সালেহউদ্দিন আহমেদ 3:29 PM কিংবদন্তি আশা ভোঁসলের জীবনের অজানা গল্প 3:12 PM ঢাকায় গাগারিনের ভাস্কর্য-বিজ্ঞান, বন্ধুত্ব আর মহাকাশ স্বপ্নের নতুন দিগন্ত 2:58 PM হত্যাচেষ্টা মামলায় সাবেক স্পিকার শিরীন শারমিনের জামিন